একটার পর একটা নয়া ধারাবাহিক আসছে বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য। চ্যানেল কর্তৃপক্ষ এখন টিআরপিকেই প্রাধান্য দিচ্ছেন। আর দর্শকদের পছন্দ না হলে টিআরপিতেও তেমন ফল পাওয়া যাবে না।তাই টিআরপি পতন হলেই নতুন-পুরনো, এমনকি জনপ্রিয়ে সিরিয়ালও বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই স্লট পূরণের জন্য আসছে নতুন ধারাবাহিক। স্টার জলসা হোক বা জি বাংলা বা সান বাংলা একই ঘটনা ঘটছে সব চ্যানেলে।
গত বছর থেকে স্টার জলসায়ে বন্ধ হয়েছে বেশ কটি ধারাবাহিক। তাঁদের মধ্যে অন্যতম ‘আলতা ফড়িং’। অর্ণব ব্যানার্জী এবং খেয়ালী মন্ডল অভিনীত এই ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল দর্শক মহলে। প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালই ফল দিচ্ছিল।সেরা ৫ এর মধ্যেই থাকত এই সিরিয়াল। কিন্তু শেষের দিকে সিরিয়ালের রেটিং-এ ধ্বংস নাম। তাই বন্ধ করে দেওয়া হয় আলতা ফড়িং।
স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘কথা’। বাংলা টকিসের প্রযোজনায় নতুন এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকবেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে। এই সিরিয়ালে নায়িকার চরিত্রের নাম থাকবে কথা। আর নায়িকার নাম অনুসারেই ধারাবাহিকের নাম হয়েছে কথা। সূত্রের খবর, ধারাবাহিকের নায়িকা অর্থাৎ কথা অনাথ। প্রোমোতে যাদের দেখা যাবে, তারা হলেন নায়িকা মামা মামী ও বোন। মামাবাড়িতেই মানুষ কথা। বোটানি নিয়ে পড়াশোনা করছে সে।
‘সদ্য প্রকাশ্যে আসা এই প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়িতে বাগান করতে ভালোবাসে নায়িকা কথা। ‘গাছ পাগল’ কথা বিয়ের কথা বলতেই নৈব নৈব চ। মেয়ের বিয়ে নিয়ে তাই চিন্তায় মা বাবা। অন্যদিকে, সম্ভ্রান্ত বনেদী ভাইয়ের ছেলে নায়ক। পারিবারিক ব্যবসায়ী নয়। পেশায় সে একজন শেফ। পুজোর দিন বাড়িতে নয়, কর্মক্ষেত্রেই থাকতে পছন্দ করে সে। বাড়ির ছেলে বলে তাকে দায়িত্ব দেওয়া হয় দুর্গাপুজোর করমচা যেন সে আনে। কিন্তু বেমালুম সে কথা ভুলে যায় সে।
বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে বলে সে জানে না করমচা কি! এমন সময় দৌড়ে নিজের বাগানের করমচা গাছ নিয়ে আসে কথা। আর তারপরেই ঘটে বিপত্তি। নায়কের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। করমচা গাছের গোবর সার মেশানো মাটি লেগে যায় নায়কের সারা গায়ে। দেখেই বোঝা যায়, দুজনে সাপে নেউলে। একে অপরকে একবিন্দু সহ্য করতে পারেন না তাঁরা। তাহলে ধারাবাহিকে কিভাবে জমবে রসায়ন? জানতে উদগ্রীব দর্শকরা।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!