অবশেষে, শেষ হওয়ার দিন ঘনিয়ে এল। দুই বছরের অধিক সময় ধরে বাংলার দর্শকদের মনোরঞ্জন করে এসেছে এই ধারাবাহিক। উত্তর কলকাতার যৌথ পরিবারের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল (serial) আজ চলে এসেছে একেবারে শেষের পর্যায়, ধারাবাহিকের নাম ‘নিম ফুলের মধু’। জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় ধারাবাহিকের কয়েক মাস আগেই স্লট পরিবর্তন হওয়ায় দর্শকিরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিল দিন ফুরিয়ে আসছে।
কিন্তু, এত তাড়াতাড়ি এই ধারাবাহিকে যবনিকা পড়বে তা কেউ ভাবতে পারেনি। এমনকি, এখনও এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। এই সিরিয়ালের স্লট পরিবর্তন হওয়ার সময়তেই গল্পেরও অনেকটা পরিবর্তন হয়েছিল। এক ধাক্কায় পেরিয়ে গেছিল ২০বছর। বড়ো হয়ে গেছে পুঁটি, অন্যদিকে আবার নিখোঁজ ছিল সৃজন।

কিন্তু, ভাগ্যের ফেরে স্মৃতিহারা হয়ে সৃজন আবারও ফিরে এসেছে দত্ত বাড়িতে। বর্তমানেই ধারাবাহিকের দৃশ্যে দেখা যাচ্ছে, মোহিনীকে বিয়ে করতে যাওয়ার সময় সৃজনের সমস্ত পুরনো কথা মনে পড়ে যাওয়ায় অবশেষে পর্ণাকেই আবার বিয়ে করে। আবার, এই ধারাবাহিকই ছিল এক সময় বেঙ্গল টপার সিরিয়াল।
আরও পড়ুনঃ নবনীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য সম্পর্কে ছিলেন জিতু? ৬ বছর পর প্রেমের সম্পর্ককে মান্যতা দিলেন অভিনেতা
মূলত এই ধারাবাহিক নতুন সময় শুরু হওয়ার পর থেকেই টিআরপির তালিকায় অনেকটা নীচে চলে যাওয়াতে আজ বন্ধের মুখে। চ্যানেলের মতে, তাঁদের পর্দায় এবার নতুনদের জায়গা দিতে চায় বলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক দিনে এই ধারাবাহিকে দেখা যাবে, সৃজনের সঙ্গে মিল দেখাবে পর্ণার। এমনকি, ধরা পড়বে ঈশা। আবার অন্যদিকে, পুঁটি খুঁজে পাবে তাঁর মনের মানুষকে। কিন্তু, এই কদিনের মধ্যে এতকিছু কীভাবে ঘটবে তা এখন দেখার বিষয়?






‘খেয়ে যাকে ছিবড়ে করে ফেলেছেন…’ সামাজিক মাধ্যমে ‘সুগার ড্যাডি’র নম্বর চেয়ে বসলেন, ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর দিদি দেবশ্রী! কটা’ক্ষে সরগরম নেটপাড়া!