“অভিনয়ের নামে শিশু এবং নাবালিকাদের সঙ্গে যা করেন…নিরাপত্তা বিপন্ন হয়েছে আমারও!” প্রথম ছবির পরিচালকের বিরুদ্ধে যৌ*ন নি’গ্রহের অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অভিনেত্রী!

বিনোদন জগতের গ্ল্যামারের আড়ালে যে অন্ধকার দিক লুকিয়ে থাকে, তা খুব কম প্রকাশ্যে আসে। অনেক অভিনেত্রী ও অভিনেতা এই অমানবিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেও প্রায়শই ইন্ডাস্ট্রির চাপে চুপ থাকতে হয় বা স্বেচ্ছায় পদত্যাগ করতে হয়। তবে এবার মোনালিসা ভোঁসলে সেই চুপ থাকার পথ বেছে নেননি। তিনি সবার সামনে নিজের অভিজ্ঞতার কথা জানালেন এবং প্রথম ছবির পরিচালককে লক্ষ্য করে সরাসরি অভিযোগ তুললেন। তাঁর বক্তব্যে বোঝানো হয়েছে, সিনেমার নাম ব্যবহার করে পরিচালকের করা কর্মকাণ্ড কতটা নিন্দনীয় ছিল।

গত বছরের প্রয়াগরাজ কুম্ভমেলায় নজর কেড়েছিলেন মোনালিসা। সেই সময় পরিচালক সানোজ মিশ্রর হাত ধরে তিনি বলিউডের জগতে প্রথম পদার্পণ করেছিলেন। তবে কিছুদিনের মধ্যেই সেই খ্যাতির আবহ কেটে যাওয়ার পর মোনালিসা গুরুতর অভিযোগ নিয়ে সামনে এলেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, প্রথম ছবির পরিচালক নাবালিকা এবং অন্যান্য কমবয়সী মেয়েদের সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং সমাজের জন্যও উদ্বেগজনক।

মোনালিসা আরও জানান, বিয়ের পর থেকে তাঁরা ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন জায়গায় তাঁদের পোস্টার পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সামাজিক মাধ্যমে কুৎসা ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁরা কেন্দ্র ও কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্য সরকারের কাছে নিরাপত্তার জন্য সাহায্য চেয়েছেন। মোনালিসা স্পষ্ট করেছেন, পরিচালক নিজে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন এবং আরও বলেন যে, তিনি যদি সুযোগ দেন, মোনালিসাকে সিনেমায় কাজ করার সুযোগও দেবে না।

তিনি আরও বলেন, “এ ধরনের জঘন্য আচরণ কারও সঙ্গে বরাবরই অসম্মানজনক। যে পরিচালক সিনেমার নাম ব্যবহার করে নাবালিকা মেয়েদের ওপর নির্যাতন চালায়, তাঁর সঙ্গে কাজ করার কথাই চিন্তা করা যায় না। এমন মানুষকে সম্মান বা সুযোগ দেওয়া উচিত নয়।” সাংবাদিক সম্মেলনে স্বামীসহ উপস্থিত মোনালিসা তাঁর বক্তব্যে নিজের অভিজ্ঞতা ও নিরাপত্তার চাহিদা স্পষ্ট করেছেন।

আরও পড়ুনঃ “আমি শ্রী শমীক ভট্টাচার্যের খুব বড় ভক্ত” দাবি ইমন চক্রবর্তীর! “এখন বলে আর কি হবে? টিকিট তো বিতরণ হয়ে গেছে”, “যেই বুঝেছেন হওয়া গরম, পাঁচালী ছেড়ে আবৃত্তি!” মন্তব্য ঘিরে নেটপাড়ায় চর্চা তুঙ্গে! রাজনীতি নিয়ে, ফের নতুন বিতর্কে গায়িকা?

মোনালিসা এও জানিয়েছেন, তাঁদের বিবাহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং এর বাইরে কেউ কোন ধরনের ভুল ধারণা ছড়াতে পারবেন না। তিনি বলেছেন, পরিচালকের উদ্দেশ্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা প্রচার চালানো। এই অভিযোগ এখন বিনোদন জগত এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মোনালিসার এই সাহসী পদক্ষেপ অনেকেই সমর্থন করছেন।

You cannot copy content of this page