“সমানে চু’মু খেয়েই যাচ্ছিল…” রোজ ব্রেকফাস্ট-ডিনারের জন্য চাপ, বিরোধিতা করতেই ক্যামেরার সামনে সীমা ছাড়ালেন সহ-অভিনেতা! শারী’রিক হেন’স্থার শি’কার জনপ্রিয় অভিনেত্রী! নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর সব অভিজ্ঞতা ফাঁস, কার বিরুদ্ধে আনলেন অভিযোগ?

বিনোদন জগতের ঝলমলে দুনিয়ার আড়ালে অনেক সময়ই লুকিয়ে থাকে কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী তাঁর অভিনয় জীবনের শুরুর দিকের এমনই এক ঘটনার কথা সামনে এনেছেন, যা নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। একটি ছবির শুটিং চলাকালীন তিনি সহঅভিনেতার আচরণে প্রবল অস্বস্তির মুখে পড়েছিলেন বলে জানিয়েছেন। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে সেই মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝে উঠতে পারেননি তিনি। বহু বছর পর সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে অভিনেত্রী জানিয়েছেন, সেই সময় মানসিকভাবে তিনি বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শুটিং ফ্লোরে উপস্থিত সকলের সামনেই এই ঘটনা ঘটেছিল বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একটি গানের দৃশ্যের শুটিংয়ের সময় এই ঘটনার সূত্রপাত। সেই গানে একটি চুম্বনের দৃশ্য ছিল। তবে দৃশ্যটির প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই তাঁর মনে প্রশ্ন ছিল। তিনি বারবার পরিচালকের কাছে জানতে চেয়েছিলেন, গল্পের প্রয়োজনে আদৌ এই দৃশ্য রাখা প্রয়োজন কি না। কিন্তু শুটিং চলাকালীন পরিস্থিতি সম্পূর্ণ অন্য দিকে মোড় নেয়। অভিনেত্রীর দাবি, দৃশ্যের নির্ধারিত সীমা ছাড়িয়ে সহঅভিনেতা আচরণ করতে শুরু করেন। ফলে তিনি মুহূর্তের মধ্যে অস্বস্তিতে পড়ে যান। তবে সেই সময় প্রতিবাদ করার মতো মানসিক প্রস্তুতি তাঁর ছিল না বলেও স্বীকার করেছেন তিনি।

ঘটনার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “একটা সময় আমার সহঅভিনেতা ক্রমাগত গানটা নিজের মতো করে ইমপ্রভাইস করতে থাকে। আর আমায় সমানে চুমু খেতেই থাকেন। আর আমি জানি না, সেই সময় এটার বিরোধিতা করতে পারিনি। আমি বুঝতেই পারছিলাম না কী করে বিষয়টার সঙ্গে ডিল করব।” তাঁর কথায়, গোটা বিষয়টি এত দ্রুত ঘটেছিল যে তিনি পরিস্থিতি সামলানোর সুযোগই পাননি। বারবার মনে হয়েছিল, এই দৃশ্যের আদৌ কোনও প্রয়োজন ছিল কি না। সেই কারণে তিনি পরিচালকের কাছেও একাধিকবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু শুটিংয়ের সময় যা ঘটেছিল, তা তাঁর কাছে অত্যন্ত অস্বস্তিকর এবং বিব্রতকর অভিজ্ঞতা হয়ে থাকে। আজও সেই স্মৃতি তাঁর মনে স্পষ্টভাবে রয়ে গেছে।

তবে শুটিং ফ্লোরেই সমস্যার শেষ হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, ছবির কাজ চলাকালীন একই হোটেলে থাকার সময়ও ওই সহঅভিনেতা তাঁকে নিয়মিত বিরক্ত করতেন। সকাল থেকে রাত পর্যন্ত কখনও ব্রেকফাস্ট, কখনও ডিনারে একসঙ্গে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো। অভিনেত্রী বারবার সেই প্রস্তাব ফিরিয়ে দিলেও একই অনুরোধ অব্যাহত ছিল। ফলে মানসিকভাবে তিনি আরও চাপে পড়ে যান। এই পরিস্থিতি তাঁকে এতটাই প্রভাবিত করেছিল যে প্রতিদিন রাতে তিনি নিজের স্বামীকে ফোন করে সব ঘটনা জানাতেন। ধীরে ধীরে সেই অভিজ্ঞতা তাঁর কাছে এক ধরনের মানসিক ট্রমায় পরিণত হয়েছিল।

আরও পড়ুন: “আমরা আত্মবিস্মৃত জাতি…” হঠাৎ কেন নিজের জাতিকেই কাঠগড়ায় তুললেন ফাল্গুনী চ্যাটার্জী? কোন বিষয়ে এতটা ক্ষু’ব্ধ প্রবীণ অভিনেতা? কী এমন ঘটছে চারপাশে, যা দেখে আর চুপ থাকতে পারলেন না?

পরবর্তীতে অভিনেত্রীর স্বামী তাঁর পরিস্থিতি বুঝে দ্রুত মুম্বই থেকে ভোপালে পৌঁছে যান এবং বাকি শুটিং চলাকালীন তাঁর সঙ্গেই ছিলেন। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ওই ঘটনার পরে তিনি নিজেকে অনেক বেশি নিরাপদ অনুভব করেছিলেন। যদিও তিনি এখনও প্রকাশ্যে জানাননি, কোন সহঅভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ বা ঠিক কোন ছবির সেটে এমন ঘটনা ঘটেছিল। তবে জানা গিয়েছে, এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘মুন্নাভাই এমবিবিএস’ খ্যাত অভিনেত্রী প্রিয়া বাপাত। অভিনয় জীবনের প্রথম দিকের এই ঘটনার কথা তুলে ধরে তিনি আবারও শুটিং সেটে নিরাপদ পরিবেশের প্রয়োজনীয়তার প্রসঙ্গ সামনে এনেছেন।

In Conversation With Actor Priya Bapat | Femina.in

You cannot copy content of this page