মাদ’ককাণ্ডে জড়িয়ে যাওয়ার পর এক প্রকার সোশ্যাল মিডিয়া থেকে মুখ লুকিয়ে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। কিন্তু সিনেমার জগতে বোনের ডেবিউ আর দাদা শান্ত থাকতে পারেন তাই কখোনো হয়? তাই বোন সুহানা খানকে শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়। আসলে Archies এর হিন্দি সংস্করণ বেরোচ্ছে। তাতে অভিনয় করছেন শাহরুখকন্যা সুহানা।
তাই বোনকে অভিনন্দন জানিয়ে Instagram Story -তে লিখলেন, “বেস্ট অফ লাক মাই বেবি সিস্টার! টিজার লুকস অসাম। এভরিওয়ান লুকস গ্রেট। অল অফ ইউ উইল কিল ইট!” এর বাংলা অর্থ “ছোট্ট বোনকে অনেক শুভেচ্ছা। টিজার দারুন লেগেছে। সবাইকে সুন্দর লাগছে। সবাই বাজিমাত করবে”। এত দূর অব্দি সব ঠিক ছিল কিন্তু তারপরেই যা লিখলেন তাতে মাথায় হাত নেটিজেনদের।
বোন সুহানাকে উদ্দেশ্য করে লিখেছেন, “গো কিক সাম অ্যাস!” অর্থাৎ তিনি বাকিদের পশ্চাৎদেশে লাথি মারার পরামর্শ দিয়েছেন ছোট্ট বোনকে। দাদা হয়ে বোনকে এমন শিক্ষা দিচ্ছেন? এই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে। কেউ লিখেছেন, “এ আবার কেমন ভাষা!”

তবে সকলেই যে এই বক্তব্যের বিরোধিতা করেছেন তা নয়। অনেকেই বাকিদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এর অন্তর্নিহিত অর্থটা কী। দাদা বোনকে সামনে এগোনোর পরামর্শ দিয়েছেন।বোনকে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন আরিয়ান, এটাই কি আসল কথা?






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!