সদ্য বিয়ে হয়েছে তাঁদের। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে গিয়েছিল তাঁদের বিয়ের সম্ভাবনা। অনেকে বিশ্বাস করতে পারেননি এই জুটি বিয়ে করবেন বাস্তবে। কারণ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের মধ্যে কেউই প্রকাশ্যে সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনও কথা বলেননি। তাই তাঁদের অনুরাগীদের কাছে এই বিয়েটা একটা চমক ছিল। যদিও তাঁদের বিয়ের পর সকলেই তাঁদের প্রাণ ভরে আশীর্বাদ করেছেন এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন তাঁরা।
স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রেম দিবসের শুভেচ্ছাবার্তা দিলেন স্বামীকে। দুজনই বেশ আদুরে মেজাজে রয়েছেন সেই ছবিতে। এক ছবিতে বউকে জড়িয়ে ধরে রয়েছেন ভিকি এবং আরেক ছবিতে ক্যাটের মাথায় চুম্বন এঁকে দেন ভিকি। সেই ছবিগুলিতে সাদা-কালোর কনট্রাস্টে ছিলেন এই দুই বলিউড তারকা। ক্যাটরিনার পরনে কালো রঙের পাফার জ্যাকেট। আর সাদা সোয়টারে বউকে জাপটে ধরেছেন ভিকি। তবে বিয়ের পর এটাই প্রথম ভ্যালেন্টাইন্স ডে হলেও সেটা তাঁরা একসঙ্গে পালন করতে পারেননি। সেই আভাস দিয়েছেন ক্যাটরিনা ক্যাপশনে।
ছবিগুলো পোস্ট করার পাশাপাশি নায়িকা ক্যাপশনে লিখেছেন যে হয়তো এই বছর আমরা একসঙ্গে রোমান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু তুমি কঠিন মুহূর্তগুলোকে সহজ করে তোলো এবং সেটাই সব থেকে জরুরি। নায়িকার পোস্ট করা ছবিগুলির মধ্যে একটি ছবি অবাক করেছে নেটিজেনদের। একটা ফোটোতে ভিকির পকেটে হাত ঢোকাতে দেখা গিয়েছে নায়িকাকে। কেউ কেউ প্রশ্ন করে তারকা বউরাও কি স্বামীর পকেট মারে? আবার কেউ কেউ তাঁদের এমন মিষ্টি ছবি দেখে বলেছেন তার চোখে জল এসেছে।
View this post on Instagram






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!