নামে তিনি বলিউডের বাদশা। তবে শুধু বলিউড নয়, তার নামে পাগল গোটা বিশ্ব। বলিউডের বাদশা একজনই আর তিনি হলেন শাহরুখ খান। আজকালকার দুনিয়ায় যেখানে বলা হয় বলিউড কাঁপাচ্ছেন “তিন খান” সেখানে অবশ্যই তালিকায় কিন্তু সবার উপরে রয়েছেন এই কিং খান। বয়স প্রায় ষাট হতে চলল কিন্তু এই বয়সেও কুড়ির মতো একে তারুণ্য এবং ভরপুর এনার্জি নিয়ে ময়দানে নেমেছেন তিনি।
একদিকে পাঠান মুক্তির পথে আর আরেক দিকে নিজের ছেলেকে নিয়ে ময়দানে নেমেছেন ছেলেকে “ছোটে বাদশা” তৈরি করবেন বলে। আসলে একটা সময় পড়তো অবশ্যই রিটারমেন্ট নিতে হবে শাহরুখকে তখন তার রাজত্ব কে সামলাবে? তাই তো হাতে সময় থাকতে থাকতেই ছেলেকে শিখিয়ে পড়িয়ে নিতে চান বাবা শাহরুখ খান নিজে।
তবে বাইরের জগতের পঠন-পাঠন নয় বরং বলিউড সম্পর্কে যাবতীয় জ্ঞান ছেলেকে দিয়ে যেতে চান শাহরুখ খান। আসলে কিছুদিন আগে একটা খবর ছড়িয়ে পড়েছিল যে বাবার পর এবার ছেলে বলিউডে অভিষেক করতে চলেছে। সেই খবর একেবারেই সত্যি। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বলিউডে পা রাখতে চলেছে শাহরুখ খানের পুত্র আরিয়ান।
এই খবরে সিলমোহর দিয়েছে আরিয়ান নিজে। মেয়ে সুহানা ইতিমধ্যেই নিজের কেরিয়ার শুরু করেছে অভিনেত্রী হিসেবে। এবার ছেলেও নামতে চলেছে একই ময়দানে। আরিয়ানের ক্ষেত্রে এর আগে শোনা গিয়েছিল একাধিকবার করণ জোহরের ছবিতে অভিনয়ের প্রস্তাব আসলেও ফিরিয়ে দিয়েছে সে। করণ নিজে হাঁপিয়ে যাওয়ার পর এবার বাবা শাহরুখ খানের প্রোডাকশন হাউজের হাত ধরেই বলিউডে রাজত্ব করতে আসছে আরিয়ান।
View this post on Instagram
আরিয়ান জানিয়েছে অভিনেতা নয় বরং পরিচালক হতে চায় সে। এটা একবার নয় বারবার এ প্রস্তাব রেখেছে সে। অনেকদিন ধরেই নিজের প্রথম প্রোজেক্টের চিত্রনাট্যের উপর কাজ করছিল আরিয়ান। অবশেষে তার ইচ্ছে পূরণ হতে চলেছে সেটা বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছে আরিয়ান।
চিত্রনাট্যের একটি ছবি শেয়ার করে লিখেছে যে লেখার কাজ শেষ হলো। অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছে না সে। সেখানে কিং খান কমেন্ট করে লিখেছেন এবার করে দেখানোর পালা।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!