দারুন সুখবর! অবশেষে মা হলেন সুস্মিতা রায়, কোলে এল সন্তান! বিয়ের এক মাস যেতেই জল্পনার অবসান, “এই শিশু আমার জীবনে নতুন সুখের সংজ্ঞা” চোখে জল নিয়ে, মাতৃত্বে পা রাখার আনন্দ করলেন ভাগ!

মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সুস্মিতা রায়। তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী এবং দেওর সায়ক চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুজব ঘুরছিল। একসময় সুখী সংসার ছিল সুস্মিতা-সব্যসাচীর, এমনকি সায়ককেও ভালোবাসতেন তারা। তবে গত বছর হঠাৎই তাঁদের বিচ্ছেদের খবর আসে, আর সেই বিচ্ছেদের পর খুব দ্রুত সুস্মিতা আবার বিয়ে করেন। নতুন জীবনের শুরু করেন ব্যবসায়িক পার্টনার শুভাশিসের সঙ্গে। তবে বিয়ের পর অনেকেই মনে করেছিলেন যে সুস্মিতা হয়তো অন্তঃসত্ত্বা।

কারণ এক মাসের মধ্যে বিয়ের এমন দ্রুত পদক্ষেপে অনেকের সন্দেহ ছিল। এবার, এক মাসের মধ্যে সুস্মিতার জীবনে এসেছে সুখবর। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, একটি মহিলা সুস্মিতার হাতে তুলে দিচ্ছেন একটি বাচ্চা। এই মুহূর্তে সুস্মিতা আবেগে আপ্লুত হয়ে চোখে জল ফেলেন। তিনি লিখেছেন, “বাচ্চা এল ঘরে।” যদিও গর্ভজাত সন্তান নয়, সুস্মিতা জানান, এই শিশু তাঁর জীবনে নতুন সুখের সংজ্ঞা নিয়ে এসেছে। এই বাচ্চা এক ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

তিনি এই পুরো পরিস্থিতি নিয়ে অত্যন্ত খুশি। সুস্মিতা আরও জানান যে, তিনি এই সন্তানের জন্য অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন এবং এই মুহূর্তটি তাঁর জীবনের অন্যতম সুখের মুহূর্ত। একটি নেটিজেন মন্তব্য করেছেন, “এবার তোমার কোল আলো করে এক গোপু আসুক সুস্মিতা!” তবে কিছু কটাক্ষও করা হয়। একজন লেখেন, “বাবা রে কী নাটক! গোপাল এল না লিখে, বাচ্চা এল। অসহ্য।” তবে সুস্মিতা এসব মন্তব্যে খুব বেশি মনোযোগ দেননি। তিনি জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁর জীবনে শুধুই খুশি এবং তিনি নতুন জীবন শুরু করতে প্রস্তুত।

এই বিয়ে নিয়ে অনেকেই আলোচনায় আসেন। জানা যায়, সুস্মিতার এটা পঞ্চম বিয়ে নয়, বরং চতুর্থ বিয়ে। তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী এ ব্যাপারে দাবি করেছেন যে, সুস্মিতা পাঁচবার বিয়ে করেছেন। যদিও সুস্মিতা লাইভে এসে তাঁর প্রাক্তন শ্বশুরবাড়ি এবং দেওর সায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, দাম্পত্য জীবনে অত্যাচারের শিকার ছিলেন এবং তাঁর স্বামী প্রাক্তন স্বামী অন্য নারীর সঙ্গে সহবাস করতেন। এ ছাড়া, তাঁর শ্বশুরবাড়ি তাঁকে সন্তান নিতে বাধা দিয়েছিল, যা সুস্মিতা মেনে নিতে পারছিলেন না।

আরও পড়ুনঃ “আমি খুব মডার্ন…আমার বাংলায় প্রথাগত শিক্ষা নেই” “আমি বাংলায় ভাবতে পারি না, ইংরেজিতে ভাবি” গৌরবের ‘ব্যোমকেশের’র সত্যবতী, শ্রুতি দাসের অকপট মন্তব্য! ‘বাংলা জানেন না তো টলিউডে কেন, ইংরেজি শিক্ষা নিয়ে হলিউডে যান’ নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী!

এদিকে, শুভাশিসকে বিয়ে করার ব্যাপারে সুস্মিতা জানান যে, তাঁর বয়স ৩৫ পেরিয়েছে এবং তিনি আর দেরি করতে চাননি। তিনি অটলভাবে বলেছিলেন, “মা হবো আমি।” সুস্মিতা জানিয়েছেন, সন্তান জন্মের পরই তিনি প্রেগন্যান্সি নিয়ে সব কিছু খুলে বলবেন, তবে এখনই সে সম্পর্কে কিছু বলতে চান না। তিনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন ও নতুন শুরু নিয়ে খুবই আনন্দিত এবং আশা করেন, তাঁর জীবনে আরও অনেক সুখবর আসবে।

You cannot copy content of this page