“ওই মেয়েটার নামও মুখে আনতে চাই না, ওর সঙ্গে কোনদিনও দেখা বা কাজও করতে চাই না!” “ভরত বুড়ো, ম*রুক, পাঁচটা বিয়ে, জয়শ্রীকে ছেড়ে তনুশ্রীকে ধরেছে…কী অকথ্য ভাষা!” “ওঁকে আক্র*মণাত্মকভাবে খেলতে হবে!” ‘বিগ বসের বাংলা’য় অভিভাবকের মতো সবার কথা ভাবলেও বারবার অপদস্থ হচ্ছেন ভরত কল, মুখ খুললেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়! কাঁদের নোং*রা রূপ সামনে আনলেন?

বিগ বস বাংলার ঘরে একের পর এক ঘটনা, ঝামেলা, বন্ধুত্ব এবং সম্পর্কের সমীকরণ বদল ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে খেলা। প্রতিযোগী ভরত কলও এই মুহূর্তে দর্শকদের নজরে থাকা অন্যতম পরিচিত মুখ। কখনও তাঁর ঝগড়া, কখনও খাবার নিয়ে বিতর্ক, আবার কখনও অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক সবকিছু নিয়েই আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ভরতের খেলা নিয়ে এবার অকপট মতামত জানালেন তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে আরিয়াও। সাক্ষাৎকারে ভরতের বর্তমান গেমপ্লে থেকে শুরু করে রাজবীর, নন্দিনী, সৃজলা-সহ একাধিক প্রতিযোগীকে নিয়েও কথা বলেছেন তাঁরা।

ভরতের খেলা নিয়ে জয়শ্রীর বক্তব্য, তিনি চান তাঁর স্বামী আরও আক্রমণাত্মকভাবে খেলুন। তাঁর মনে হয়েছে, গত কয়েকদিন ধরে ভরত কিছুটা ডাউন হয়ে গিয়েছেন। তবে তিনি আশাবাদী, আবার নিজের ছন্দে ফিরবেন ভরত। জয়শ্রী বলেন, “আমি চাই ওর বাবা আরও ফাটিয়ে খেলুক। যেমন খেলছিল, আমি বুঝতে পারছি না এক সপ্তাহ যাবত একটু ডাউন হয়েছে। হয়তো শরীর খারাপ, লিমিটেড খাবার বা টাস্কের চাপের জন্য। আমার মন বলছে আবার ঠিক হয়ে যাবে।” একইসঙ্গে ভরত যাঁদের খুব বিশ্বাস করছেন, তাঁদের নিয়েও সতর্ক করেছেন স্ত্রী। তাঁর কথায়, “সবসময় যে আমার কাছে এ আছে, আমার কাছে ও আছে, তারাই কিন্তু পেছনে তোমার নামে কথা বলছে।” তাই ভরতকে নিজের গেমে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিগ বসের ঘরে খাবার নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলিও জয়শ্রীর নজর এড়ায়নি। বিশেষ করে নন্দিনী যেভাবে ভরতকে খাবার নিয়ে কথা শুনিয়েছেন, তা তাঁর মোটেও ভালো লাগেনি। জয়শ্রীর কথায়, “নন্দিনী যেভাবে ভরতকে খাওয়ার খোটা দিয়েছে, সেটা মোটেও ভালো লাগেনি, ভবিষ্যতে আমার যেন ওর সঙ্গে দেখা না হয় এবং কোন কাজও যেন ওর সঙ্গে না করতে হয়, মানুষ কীভাবে বদলে যায়, সেটা দেখলাম।” অন্যদিকে রাজবীরের প্রসঙ্গে তাঁর মত বেশ ইতিবাচক। তিনি স্পষ্ট করে বলেন, “আমার রাজবীরকে ভালোই লাগে, রাজবীর কিন্তু খারাপ খেলছে না। রাজবীর ভালো।” এমনকি ভরতের পর তাঁর পছন্দের প্রতিযোগী হিসেবে রাজবীরের নামও উঠে এসেছে। জয়শ্রীর কথায়, ভরত যদি না জেতেন, তাহলে তিনি রাজবীরকে জিততে দেখতে চান।

অন্যদিকে ভরতকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জয়শ্রী। তাঁর দাবি, ভরতকে নিয়ে তো বটেই, তাঁকেও এবং তাঁদের মেয়ে আরিয়াকেও অনেকে অত্যন্ত খারাপ ভাষায় আক্রমণ করছেন। জয়শ্রী বলেন, “অনেকে কমেন্ট করছে ভরতকে বুড়ো, মরুক, পাঁচটা বিয়ে, অমুক তমুক, জয়শ্রী গেছে, এখন তনুশ্রীর সঙ্গে প্রেম করছে বিভিন্ন রকম, আর আমার মেয়েকেও অনেক উল্টোপাল্টা কথা লিখেছে, খারাপ লাগে অবশ্যই এগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে।” তবে পরিবারের সমর্থন তাঁকে এই পরিস্থিতি সামলাতে সাহায্য করছে বলেও জানান তিনি। তাঁর কথায়, পরিবারের সদস্যরা তাঁকে বারবার সোশ্যাল মিডিয়ার কমেন্ট না পড়ার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ “জীবনের পরিকল্পনার চেয়ে অনেক সময় ‘উপরে’র লেখা আরও সুন্দর হয়” স্পষ্ট কথা অবন্তিকা বিশ্বাসের! ‘রসগোল্লা’ ছবির সেই গোলগাল চেহারার মিষ্টি ‘ক্ষীরোদমণি’, এত জনপ্রিয়তা পেয়েও কেন চলে গেলেন পর্দার আড়ালে? সেভাবে আর ছবিতে কেন দেখা গেল না তাঁকে? অভিনয় ছেড়ে কি অন্য পথেই ব্যস্ত অভিনেত্রী? জানেন, কত বড় হয়েছে সে আর এখন কী করছে?

ভরতের প্রতি নিজের সমর্থন স্পষ্ট করে জয়শ্রী জানান, তিনি শেষ পর্যন্ত স্বামীকে বিগ বসের মঞ্চে দেখতে চান। ভরত নমিনেশনে গেলে তাঁর দুশ্চিন্তা বাড়ে বলেও জানান তিনি। দর্শকদের উদ্দেশে তাঁর আবেদন, যাঁরা ভরতকে পছন্দ করেন তাঁরা যেন তাঁকে ভোট দিয়ে সেভ করেন। জয়শ্রীর কথায়, “ফর মি, হি ইজ চ্যাম্পিয়ন।” অন্যদিকে তার মেয়ে জানিয়েছে “বাবা জিতে আসুক না জিতে আসুক, আমার যায় আসে না। বাট আমি বাবাকে গ্র্যান্ড ফিনালেতে দেখতে পাচ্ছি।” সব মিলিয়ে ভরতের পরিবার মনে করছে, কিছুটা ডাউন থাকলেও এখনও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে তাঁর। এখন দেখার, পরিবারের এই পরামর্শ মেনে আগামী দিনে বিগ বসের ঘরে ভরত নিজের খেলায় কতটা পরিবর্তন আনতে পারেন।

You cannot copy content of this page