রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে ক্ষমতার সমীকরণ বদলাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিনোদন জগতেও তার প্রভাব স্পষ্ট হচ্ছে বলে মত অনেকের। শাসনভার বিজেপির হাতে যাওয়ার পর বিভিন্ন মহলে আলোচনায় উঠে এসেছে টলিউডের একাংশের অবস্থান। এই প্রেক্ষাপটে প্রবীণ অভিনেত্রী মানসী সিনহা খোলামেলা মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন। মানসী সিনহা দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ। পার্শ্ব চরিত্রে তাঁর অভিনয় দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছে। বামপন্থী আদর্শ বিশ্বাসী এই অভিনেত্রী কখনোই উচিত কথা বলতে পিছপা হন না। এবারও ব্যতিক্রম হয়নি
এদিন তিনি যেমন তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে অকপটে মন্তব্য করেন, ঠিক তেমনই তিনি সরাসরি প্রশ্ন তোলেন অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজনৈতিক অবস্থান নিয়ে। মানসীর বক্তব্য, “কোয়েল কেন যে গেল, আমি জানি না। এবার ও কী করবে।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক ও বিনোদন মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। এছাড়াও অভিনেত্রীর কথায়, বর্তমান পরিস্থিতিতে অনেকেই চাপ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে যাঁরা আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের অবস্থান এখন প্রশ্নের মুখে।
মানসীর মন্তব্য অনুযায়ী, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের অবস্থানেও পরিবর্তন দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়েই তিনি নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার একটু শিক্ষা হল।” এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত করেন সাম্প্রতিক রাজনৈতিক ফলাফল ও তার প্রভাবের দিকে। তাঁর মতে, পরিস্থিতি বদলানোর পর অনেকেই এখন দলীয় অবস্থান থেকে সরে যাচ্ছেন বা সমালোচনা করছেন। এই প্রবণতাকেই তিনি তাঁর মন্তব্যে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, “যেই মুহূর্তে ওনার পাশা উল্টেছে, সেই মুহূর্তে ওনার পাশে আর কেউ নেই!”
তিনি মূলত রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সমর্থনের অভাবের দিকটি বোঝাতে চেয়েছেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও নানান ব্যাখ্যা উঠে আসছে। তবে এই মন্তব্যে আরও একটি দিক উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বহু তারকা সমর্থক ও প্রার্থী রাজনৈতিক পরিবর্তনের পর অবস্থান বদলাচ্ছেন। কেউ দল নিয়ে কুৎসা রটাচ্ছে, কেউ আবার রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবছেন বলেও আলোচনা চলছে। মানসীর বক্তব্য অনুযায়ী, এই পরিবর্তনই বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র।
আরও পড়ুনঃ “ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি কমতে থাকে, যেটা সাড়ানো একেবারেই অসম্ভব” চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেলছিলেন কাঞ্চন মল্লিক! নেমেছিল অন্ধকার, কীভাবে আবার ফিরে পেলেন আলো? ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে ‘নতুন সূর্যোদয়’-এর গল্প শোনালেন অভিনেতা?
তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন, ক্ষমতা পরিবর্তনের পর অনেকের পাশে থাকার মানসিকতাও বদলে গেছে। এই প্রসঙ্গেই তাঁর ‘পাশা উল্টাতেই পাশে কেউ নেই’ মন্তব্যটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিনোদন ও রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উল্লেখ্য, মানসী সিনহা বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তিনি জানেন এমন মন্তব্যের সমালোচনা হবেই, তবে ভিত নন তাতে। কোয়েল মল্লিক প্রসঙ্গ থেকে শুরু করে বৃহত্তর রাজনৈতিক ইঙ্গিত, সব মিলিয়ে এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্কের আবহ।






