“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ‘দেবশ্রী রায়’ (Debashree Roy) ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন। অল্প বয়সে তাঁর বিয়ে হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-র সঙ্গে, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে প্রসেনজিৎ জীবনে আরও দু’বার বিয়ে করলেও দেবশ্রী আর দ্বিতীয়বার সংসার পাতেননি। নিজের অভিনয় জীবন, পরিবার এবং কাজ নিয়েই তিনি থেকেছেন দীর্ঘদিন। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই বেশি। কিন্তু একসময় তাঁকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী, যা শুনে উপস্থিত সবাই হেসে ফেলেছিলেন।

সেই পুরনো মুহূর্ত এখনও অনুরাগীদের মনে রয়ে গেছে। বিশেষ করে দু’জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ঘটনাটি আরও চর্চিত হয়েছিল। বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম অভিনেত্রীর সঙ্গেই মিঠুনের এত সহজ ও বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। সেই তালিকায় রয়েছেন মমতা শঙ্কর এবং দেবশ্রী রায়। বহু বছর ধরে দু’জনের পরিচয় এবং কাজের সম্পর্কও যথেষ্ট ভালো। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তাঁরা। বহু বছর আগে মুক্তি পাওয়া সূর্য ছবিতে তাঁদের জুটি দর্শকদের নজর কেড়েছিল। এরপর সাম্প্রতিক সময়েও একাধিক প্রজেক্টে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

কাজের বাইরে তাঁদের খুনসুটি নিয়েও ইন্ডাস্ট্রিতে নানা গল্প শোনা যায়। তাই কোনও অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখলে দর্শকদের আগ্রহ থাকতই। ইন্ডাস্ট্রিতে মিঠুনকে অনেকেই মজার মানুষ হিসেবেই চেনেন। সহকর্মীদের সঙ্গে হাসিঠাট্টা, খুনসুটি এবং লেগপুল করতে তিনি নাকি বেশ পছন্দ করেন। এমনকি বলিউডের একাধিক তারকাও তাঁকে বড় প্র্যাঙ্কস্টার বলে উল্লেখ করেছেন। হাসির ছলে তিনি অনেক সময় সহশিল্পীদের নিয়ে মজার মন্তব্য করেন। দেবশ্রী রায়কে নিয়েও একবার তেমনই কথা বলেছিলেন তিনি। মিঠুন বলেন, “দেবশ্রী রায়ের সঙ্গে নাকি সংসার করা যায় না।”

এই কথা বলার সঙ্গে সঙ্গেই চারপাশে হাসির রোল ওঠে। কারণ সবাই বুঝতে পেরেছিলেন, কথাটি তিনি সম্পূর্ণ মজার ছলেই বলেছেন। এরপর দেবশ্রীকে প্রশংসাও করেন মিঠুন। তিনি বলেন, “সুন্দরী খুব একেতেই। কিন্তু খামখেয়ালী, মহা খিটকেলও। খুব খিচ খাওয়া পার্টি। স্ত্রী হিসেবে হিসেবে ওর সঙ্গে থাকা, খুব চাপের।” এখানেই থেমে না থেকে আরও যোগ করেন, “আমার মনে হয় এটা খুব দুর্লভ কাজ। প্রত্যেক মিনিটে ওর সঙ্গে ঝগড়া হতে বাধ্য। আমারই হয় ঝগড়া। কাজেই ওর সঙ্গে থাকাটা, ওরে বাবারে।” এই মন্তব্য শুনে পাশে বসে থাকা দেবশ্রী রায় হেসে ফেলেন।

আরও পড়ুনঃ একটা কারণেই সবাই স্ত্রী হিসেবে চাইত মৌসুমী চট্টোপাধ্যায়কে! সকাল থেকে সন্ধ্যা বাড়ির বাইরে পাত্রপক্ষের লাইন! জানেন, কেন তাড়াহুড়ো করে মাত্র ১৫ বছরের নাবালিকা মৌসুমীকে ছেলের বউ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়?

উপস্থিত দর্শকরাও মুহূর্তটি বেশ উপভোগ করেছিলেন। কারণ কথার সুরেই বোঝা যাচ্ছিল, এটি শুধুই বন্ধুত্বপূর্ণ খুনসুটি। মিঠুনের এমন মন্তব্যের পর নিজের পক্ষেও কথা বলেন দেবশ্রী। হাসতে হাসতেই তিনি জবাব দেন, “ঝগড়া নয় গো। একেবারেই ঝগড়া না। আমায় রাগিয়ে দেওয়া, আর পেছনে লাগা, এই জন্যই যত ঝামেলা।” তাঁর এই উত্তর শুনে আবারও হাসির পরিবেশ তৈরি হয়। দেবশ্রী স্পষ্ট করেন, আসল সমস্যা ঝগড়া নয়, বরং মজা করে তাঁকে উত্ত্যক্ত করা। এই কথোপকথন থেকেই বোঝা যায়, দুই তারকার মধ্যে সম্পর্ক ছিল যথেষ্ট আন্তরিক ও স্বচ্ছন্দ। বহু বছরের বন্ধুত্বের জোরেই এমন খোলামেলা হাসির মুহূর্ত সম্ভব হয়েছে। আজও সেই স্মৃতি বাংলা সিনেমাপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণ বহন করে।

You cannot copy content of this page