“৫০ হাজার মে’রেছে আমার…৫ হাজারের বিনিময়ে আমার সঙ্গে বারবার হানিমুন করতে চেয়েছিল” ‘বিগ বস বাংলা’ ঘিরে উত্তেজনা বাড়তেই রাজবীরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ স্যান্ডি সাহার! গোপন চ্যাট ফাঁস করতেই পড়লেন বিপাকে, “কাউকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলেই কেন তোমার সঙ্গে অতীত সম্পর্কের সামনে আসে?” “মেয়েদের এতই অভাব যে সবাই তোমাকেই চু*মু খাচ্ছে আর হানিমুন করতে চাইছে?” পাল্টা ধুয়ে দিলেন নেটিজেনরা!

‘বিগ বস বাংলা’ মানেই বিনোদনের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন, ঝগড়া, বিতর্ক এবং একের পর এক চমক। ২০২৬-এর ‘বিগ বস বাংলা’র ঘরেও সেই ছবিরই পুনরাবৃত্তি। প্রতিযোগীদের ব্যক্তিগত সমীকরণ থেকে শুরু করে টাস্ক ঘিরে সংঘাত প্রতিদিনই নতুন কোনও ঘটনা দর্শকদের নজর কাড়ছে। আর এই মুহূর্তে সেই চর্চার অন্যতম কেন্দ্রে রয়েছেন রাজবীর দে। ঘরের ভিতরে তাঁর খেলা, আচরণ এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই এবার ঘরের বাইরের তাঁর অতীত নিয়েও উঠল বিস্ফোরক অভিযোগ। রাজবীরকে ঘিরে স্যান্ডি সাহার একের পর এক মন্তব্যেই নতুন করে সরগরম নেটপাড়া।

এরই মধ্যে রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা ‘বিগ বস বাংলা’র অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। দুজনের মধ্যে কখনও খুনসুটি, কখনও অভিমান, আবার কখনও ঘনিষ্ঠ মুহূর্ত সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সাম্প্রতিক পর্বগুলিতেও রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে টানাপোড়েনের ছবি দেখা গিয়েছে। ফলে একদিকে যখন তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই রাজবীরের অতীত নিয়ে স্যান্ডি সাহার বিস্ফোরক বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। এমনকি স্যান্ডির দাবি, বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে রাজবীরের যে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, সেটিও তাঁর কাছে স্বাভাবিক সম্পর্কের বদলে গেমপ্ল্যানের অংশ বলেই মনে হচ্ছে।

এই পরিস্থিতিতেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাজবীরকে নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। তাঁর দাবি, রাজবীর খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই তিনি তাঁকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং তাঁদের মধ্যে অতীতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজবীরের খেলার প্রশংসা করলেও মানুষ হিসেবে তাঁকে নিয়ে স্যান্ডির বক্তব্য যথেষ্ট কড়া। তাঁর কথায়, “রাজবীর খেলাটা ভালোই খেলছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে ও একেবারেই ভালো নয়। ভীষণ স্বার্থপর আর একটা ভণ্ড মানুষ। আমার সঙ্গে ওর পাস্টে অনেক ইতিহাস রয়েছে। ও তো পুরোটাই নাটক করে চলছে, এমনকি একসময় আমার সঙ্গেও প্রেমের নাটক করেছিল।” স্যান্ডির আরও দাবি, রাজবীর নন্দিনীর সঙ্গেও নিজের স্বার্থে সম্পর্কের সমীকরণ তৈরি করছেন।

এরপরই রাজবীরের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ তোলেন স্যান্ডি। তাঁর দাবি, শিলিগুড়ি থেকে কলকাতায় আসার পর রাজবীরের থাকার জায়গার প্রয়োজন হলে তিনি তাঁকে নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্ক থেকেই তাঁর আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্যান্ডি। তাঁর বিস্ফোরক অভিযোগ, “আমার থেকে প্রায় ৫০ হাজার টাকা মেরেছে ও। যখন-তখন হোয়াটসঅ্যাপে মেসেজ করে ৫ হাজার টাকা চাইত। টিকিট কেটে দিতে বলত আর আশ্বাস দিত আমার সঙ্গে দুবাই যাবে।” এমনকী স্যান্ডি দাবি করেছেন, রাজবীর মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে তাঁর সঙ্গে দুবাই গিয়ে হানিমুন করার কথাও বলেছিলেন। এই দাবির সমর্থনে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এনেছেন বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ ৯৪ বছর বয়সেও কমেনি ‘জন্মভূমি’র সেই পিসিমার অদম্য জেদ! দীর্ঘ কয়েক দশক অভিনয় থেকে নাচ-গান-সেতারে ছড়িয়েছে প্রতিভার জাদু! জানেন, আজ পর্দার আড়ালে বৃদ্ধ বয়সেও রাত জেগে কী কী করে চলেছেন মিতা চট্টোপাধ্যায়? বর্ষীয়ান অভিনেত্রীর বর্তমান জীবন কাহিনী শুনলে অনুপ্রাণিত হবেন আপনিও!

তবে এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজবীরকে নিয়ে স্যান্ডির এই বিস্ফোরক বক্তব্যের পর সমাজমাধ্যমের একাংশে উঠছে অন্য প্রশ্নও “কোনও তারকাকে ঘিরে বিতর্ক বা সমালোচনা তুঙ্গে উঠলেই কি স্যান্ডি সাহার সঙ্গে তাঁর অতীত সম্পর্কের দাবি সামনে আসে?” কারণ, এর আগেও সায়ক চক্রবর্তীকে ঘিরে বিতর্ক যখন তুঙ্গে ছিল, সেই সময় স্যান্ডি তাঁর সঙ্গে সম্পর্কের দাবি করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এবার রাজবীরকে ঘিরে একই ধরনের ব্যক্তিগত সম্পর্কের দাবি সামনে আসায় সেই পুরনো প্রসঙ্গও টেনে আনছেন নেটিজেনদের একাংশ। তবে এই প্রশ্ন বা নেটিজেনদের আলোচনা থেকে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর মতো স্বাধীন প্রমাণ নেই। একইভাবে রাজবীরের বিরুদ্ধে স্যান্ডির আর্থিক প্রতারণা বা প্রেমের নাটকের অভিযোগও তাঁর বক্তব্য হিসেবেই সামনে এসেছে, রাজবীরের পালটা বক্তব্য এখনও পাওয়া যায়নি। ফলে বিতর্কের কেন্দ্রে এখন একটাই প্রশ্ন রাজবীরকে নিয়ে স্যান্ডির এই দাবির জবাব কী আসে, আর সমাজমাধ্যমে ওঠা এই নতুন প্রশ্নেরই বা উত্তর কী?

You cannot copy content of this page