বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়। সম্প্রতি তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘লালকুঠি’তে মুখ্য ভূমিকা অনামিকার চরিত্রে। এই ধারাবাহিকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এর আগে রুকমাকে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখতে পাওয়া গেছে।
প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “দেশের মাটি” থেকেই দর্শকরা রাহুল ও রুকমার জুটিকে খুব পছন্দ করেছিল। আর তারপরেই “দেশের মাটি” শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই জি বাংলায় শুরু হয় “লালকুঠি”। যেখানে মুখ্যচরিত্র হল রাহুল আর রুকমা। অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে রুকমার সম্পর্ক নিয়ে বেশ জল্পনা উঠেছিল টলিউডের অন্দরে। কিন্তু সেই নিয়ে অভিনেতা-অভিনেত্রী কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার সেই জল্পনাকে আরো একটি উসকে দিল রুকমার বেড়াতে যাওয়ার পোস্ট।
View this post on Instagram
প্রসঙ্গত পুজো শুরু হতেই অভিনেতা অভিনেত্রীরা বেশ কয়েক দিনের ছুটিতে অনেকেই যান বেড়াতে বাইরে। সেইভাবে অভিনেত্রী রুকমা রায়ও এবারে পূজোতে যাচ্ছেন ঘুরতে। সেই নিয়ে আজই একটি সোশ্যাল মিডিয়ায় রিলস্ বানিয়ে শেয়ার করেছেন। সেখানে তার সঙ্গী কেউ আছে বোঝা যাচ্ছে কিন্তু সে ক্যামেরার পিছনে থাকায় প্রকাশ্যে আসছে না।
View this post on Instagram
আর তাই নিয়েই এবার দর্শকরা বলছেন যে রূকমার সাথে ঘুরতে কে যাচ্ছে? অনেকেই বলছেন যে অভিনেতা রাহুলই রয়েছে তার সাথে। আবার একাংশ বলছে যে তার সাথে অন্য কেউ রয়েছে। তবে এবার শুধু দেখার পালা যে রুকমা বেড়াতে গিয়ে কার সাথে ছবি পোস্ট করেন? অথবা তিনি আদেও কারুর মুখ প্রকাশ্যে আনেন কিনা!






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?