সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বিস্ফোরক অভিযোগ তুললেন স্যান্ডি সাহা, যেখানে তিনি সুস্মিতাকে সমর্থন করে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক গুরুতর কথা বলেন। লাইভের শুরুতে তিনি ভুল করে গায়ক চক্রবর্তী বললেও পরে স্পষ্টভাবে সায়ক চক্রবর্তীর নাম উল্লেখ করেন। স্যান্ডি জানান, তিনি সায়ককে একেবারেই ভয় পান না এবং তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ সামনে আনবেন। অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন সায়ককে ট্যাগ করেন যাতে বিষয়টি তাঁর নজরে আসে। লাইভ চলাকালীন স্যান্ডি দাবি করেন, সায়ক নাকি ঘরে শাড়ি ব্লাউজ পরে “আখিয়া তু মিলাও” গানে নাচ করতেন। এই ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি খোলাখুলি মন্তব্য করেন।
একই সঙ্গে তিনি বলেন, সায়ক নিজেকে যা দেখান বাস্তবে তিনি তা নন। লাইভে এই বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। স্যান্ডির কথায়, তিনি এতদিন চুপ ছিলেন কিন্তু আর চুপ থাকবেন না। তিনি বলেন, সত্যিটা সামনে আনা প্রয়োজন। লাইভে স্যান্ডি আরও দাবি করেন, সায়ক সমকামী এবং দিদি নম্বর ওয়ানে গিয়ে তাঁর গার্লফ্রেন্ড থাকার কথা বলা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এই তথ্য অনেকেই জানেন কিন্তু কেউ প্রকাশ্যে বলতে চান না। স্যান্ডির বক্তব্য অনুযায়ী, শুধু সুস্মিতা নয়, সায়ক প্রায় সকলের সঙ্গেই খারাপ ব্যবহার করেন। সুস্মিতার ভাইরাল কল রেকর্ডিংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে সুস্মিতা শারীরিক সম্পর্কের কারণে স্বাস্থ্যহানির কথা জানিয়েছিলেন।
সেই ঘটনার জেরেই সায়ক নাকি কিছুদিন রুবি হাসপাতালে ভর্তি ছিলেন। স্যান্ডি দাবি করেন, সেই সময় হাসপাতালের বিল তিনিই মিটিয়েছিলেন এবং তাঁর কাছে তার প্রমাণও রয়েছে। এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি আরও জানান, ২০২২ সালে তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা তিনি এতদিন প্রকাশ করেননি। তবে এবার তিনি সবটা জানাতে চান। লাইভে তাঁর বক্তব্য ক্রমেই আরও বিস্ফোরক হয়ে ওঠে। স্যান্ডির অভিযোগ অনুযায়ী, একটি ইউটিউব কনটেন্ট তৈরির জন্য সায়ক তাঁকে নিজের বাড়িতে ডাকেন। সেখানে আরও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।
বাড়িতে ঢুকেই তিনি দেখেন সায়ক অন্তর্বাস পরে “আখিয়া তু মিলাও” গানে নাচ করছেন। স্যান্ডি বলেন, অনেকেই জানেন সায়ক ভিতরে ভিতরে অন্যরকম, কিন্তু সেটা ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে এরপর তিনি সুকান্ত এবং অনন্যা নামে আরও দু’জনের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, সুকান্ত ও সায়কের মধ্যে সম্পর্ক ছিল এবং অনন্যাকে এই বিষয়ে ফাঁসানো হয়েছে। যদিও এই বিষয়ে কোনও স্বাধীন প্রমাণ এখনও সামনে আসেনি। স্যান্ডি বলেন, তাঁর কাছে নাকি যথেষ্ট প্রমাণ ও সাক্ষী আছে, যার কারণেই সায়ক চুপ করে রয়েছেন। তিনি আরও বলেন, ভালো মানুষের মুখোশ পরে অন্যদের হেনস্থা করা বন্ধ করতেই তিনি লাইভে এসেছেন।
তাঁর এই বক্তব্যে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে লাইভে নিজের পরিচয় নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে স্যান্ডি জানান, তিনি নিজে ‘গে’। তিনি বলেন, শুটিং শেষ হওয়ার পর তিনি মদ্যপান করছিলেন এবং সায়ক অন্য কোনও নেশা করছিলেন। স্যান্ডির অভিযোগ, বাড়ি ফেরার সময় তাঁর পানীয়তে কিছু মেশানো হয়েছিল, যার ফলে তিনি জ্ঞান হারাতে শুরু করেন। তিনি বলেন, সেই অবস্থায় নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। স্যান্ডির দাবি, সায়ক তাঁকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করেন। তিনি জানান, শুরুতে বিষয়টি মজা মনে হলেও পরে তা অত্যাচারে পরিণত হয়। নেশাগ্রস্ত অবস্থায় তিনি আত্মরক্ষা করতে পারেননি বলেও জানান।
এই কথা বলতে গিয়ে লাইভে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদেও ফেলেন। তিনি বলেন, সেই রাতের স্মৃতি এখনও তাঁকে তাড়া করে। তিনি আরও দাবি করেন, সুস্মিতা যে ধরনের শারীরিক নির্যাতনের কথা বলেছিলেন, তাঁর ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছে। স্যান্ডি জানান, তাঁর বন্ধু সৌভিক তাঁকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। সায়কের কামড়ে তাঁর শরীরে চোট লাগে এবং টিটেনাস নিতে হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সায়কের চিকিৎসার সময় রুবি হাসপাতালের বিল তিনি অনলাইনে পরিশোধ করেছিলেন এবং তার স্ক্রিনশট তাঁর কাছে আছে। সেই ঘটনার পর তিনি সায়ককে সব জায়গা থেকে ব্লক করে দেন।
তবে সায়ক বারবার ক্ষমা চেয়েছিলেন এবং নেশার কারণে ভুল হয়েছিল বলে জানিয়েছিলেন বলে দাবি করেন স্যান্ডি। সুস্মিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এত কিছু সহ্য করেও তিনি থেকেছেন, তাই তাঁকে ‘দেবী’ বলেও উল্লেখ করেন। স্যান্ডি বলেন, আগেও তিনি এই বিষয়টি তুলেছিলেন কিন্তু কেউ বিশ্বাস করেননি। এখন সবাই সত্যিটা জানতে পারছে বলে দাবি করেন তিনি। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান এবং বলেন, ভবিষ্যতে আরও অনেক তথ্য প্রকাশ করবেন। আন্দামানে কী ঘটেছিল সেটাও সামনে আনবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, সায়ক বন্ধুর সঙ্গে বিয়ে করেছেন অন্য সম্পর্ক আড়াল করতে এবং অতীতে ভাড়ার টাকাও তিনি দিতেন।






