স্টার জলসার (Star Jalsha) পর্দায় অতি জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। শুরু থেকে ধারাবাহিকটি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল দর্শকদের। ধারাবাহিকের ছক ভাঙা কাহিনী, শঙ্কর আর ঐশানির মিষ্টি ভালোবাসা সব মিলিয়ে পর্দায় শুরুর থেকেই বেশ জমজমাট ছিল হরগৌরী পাইস হোটেল। ধারাবাহিকের কাহিনীতে একের পর এক চমক আরও দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল ধারাবাহিকটির।
বর্তমানে স্টার জলসায় সবচেয়ে পুরোনো ধারাবাহিক এটি। তবে শুরু থেকেই ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও দখল করে নিয়েছিল তার ১০টার স্লট। রাত ১০টায় এত দীর্ঘসময় থেকে স্লট রাজত্ব করলেও ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাঙন আনে মিঠিঝোরা। মিঠিঝোরা ধারাবাহিকের সময় পরিবর্তনের পর থেকেই ধীরে ধীরে কমতে থাকে ধারাবাহিকের টিআরপি। রাইপূর্ণার কাছে স্লট হারায় ঐশানি।
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এবার ধারাবাহিকের টিআরপি না পারবে ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবে চ্যানেল। জানা গেছিল ধারাবাহিক শুভ বিবাহ আসতে পারে হরগৌরী পাইস হোটেলের সময়। যদিও সেই সংবাদ সত্যি হয়নি। সোনামনি সাহা এবং হানি বাফনার নতুন ধারাবাহিকে রাত ৯টার স্লট দিয়েছে চ্যানেল। যদিও টলিপাড়ায় গুঞ্জন, জল থই থই ভালোবাসাকে শেষ না করে হরগৌরী পাইস হোটেলের সময় দেওয়া হবে ধারাবাহিকটি।

১৫ বছরের এগিয়ে যাচ্ছে হরগৌরী পাইস হোটেলের কাহিনী?
সম্প্রতি সূত্র থেকে এই শোনা গেছিল ধারাবাহিকে এসেছে বিরাট পরিবর্তন। ১৫ বছর এগিয়ে যাবে ধারাবাহিকের কাহিনী। ধারাবাহিকে দেখানো হবে মারা যাবে ঐশানি আর শঙ্কর এবং তাদের জায়গায় আসবে নতুন নায়ক এবং নায়িকা। প্রতি চ্যানেলের সঙ্গে এই কথা বার্তাও সেরে নিয়েছে যীশু উজ্জ্বল সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। যদিও নতুন নায়ক নায়িকার কাস্টিং শুরু হয়নি এখনও।
আরও পড়ুন: প্রতিমুহূর্তে অভিনয়ে নায়িকাকে ছাপিয়ে যাচ্ছেন পার্শ্ব নায়িকা! জগদ্ধাত্রী নয় কৌশিকীর প্রশংসায় পঞ্চামুখ নেটিজেনরা! আপনাদের পছন্দের কে?
হরগৌরী পাইস হোটেল থেকে বিদায় নিচ্ছেন অভিনেতা রাহুল মজুমদার
তবে তারই মাঝে শোনা গেছে বড় খবর। ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে শঙ্কর অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার। জানা গেছে ৫ জুন শেষবারের মতো শুটিং করে ধারাবাহিক থেকে চিরতরে বিদায় নেবেন রাহুল। এই সম্পর্কে জানা গেছে অভিনেতা রাহুল মজুমদার তার ব্যক্তিগত সমস্যার কারণেই ছাড়ছেন ধারাবাহিকটি। তবে অভিনেতা রাহুলের জায়গায় কে আসবেন সেটা জানা যায়নি এখনও। তবে কি সত্যিই ১৫ বছরের টাইম ল্যাপস আসবে ধারাবাহিক? হরগৌরী পাইস হোটেলে কাকে নায়ক হিসেবে দেখতে চান আপনারা?






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?