স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক (Dui Shalik)। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রতিটি এপিসোডে একের পর এক ট্যুইস্ট এনে রীতিমতো কামাল করছে ‘দুই শালিক’। ধারাবাহিকের পর্বে দুই বোনের অদল বদল পছন্দ করছিলেন দর্শকেরা। তবে এবার যেন ঘুরল মোড়। আঁখির সঙ্গে কালিপদর বিয়ে আটকাতে স্বমূর্তি ধারণ করল ঝিলিক।
‘দুই শালিক’ আজকের পর্ব ১৩ নভেম্বর | Dui Shalik Today Episode 13 November
ধারাবাহিকের আগের পর্বে দেখা গিয়েছে আঁখি এবং ঝিলিক দুজনেই পড়েছে ঘর বিপদে। কারণ, প্রিয়রঞ্জনের ষড়যন্ত্রে ঝিলিকের বস্তিতে আগুন লাগে। ছাতা বাড়ি ছেড়ে বস্তিতে ছুটে গিয়েছে ঝিলিক। আর তাই জন্য আঁখিকে ফিরে আসতে হয়েছে তাঁর আগের জায়গায় অর্থাৎ ছাতা বাড়িতে। আর এখানে আসতেই, বিপদের সম্মুখীন হয়েছে সে।

ধারাবাহিকের আগের পর্বে দেখা যায়, প্রিয়রঞ্জন আঁখির সঙ্গে রাইমার দাদা কালিপদর বিয়ে ঠিক করেছে। প্রিয়রঞ্জনের এই সিদ্ধান্ত মোটেই মানতে পারেন না গৌরবের মা, ঠাকুমা কেউই। কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় প্রিয়রঞ্জন। আঁখি আর দেবা দুজন কে উচিত শিক্ষা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সে। প্রিয়রঞ্জন মনে মনে বলতে থাকে, সে এমন চাল ফেলেছে যাতে আঁখি আর দেবা দুজনেই তাঁর পায়ের কাছে এসে পড়ে।
যেহেতু সন্ধ্যায় আঁখির বিয়ে তাই সকালেই এক থালা থেকে দুজনের আইবুড়ো ভাতের বন্দোবস্ত করা হয়। আঁখি ভয়ে ভয়ে খাবার খেতে থাকে। এদিকে, বিয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠে কালিপদ। ছাতা বাড়িতে আঁখির বিয়ের প্রস্তুতি চলতে থাকে। অন্যদিকে, ঝিলিকের আঁখির কথা মনে পড়ে। সে ঠিক করে, আঁখির সঙ্গে একবার যোগাযোগ করবে। আর তারপরেই ছাতা বাড়িতে চলে আসে ঝিলিক।
আরও পড়ুন: জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের মেয়ের ছুটকি’! নতুন সিরিয়ালের নায়ক-নায়িকার চরিত্রে বিরাট জনপ্রিয় দুই তারকা
ঝিলিক এসে কালিপদকে হলুদের বাটি নিয়ে দেখে ফেলে। ঝিলিক বুঝে যায় আঁখি কত বড় বিপদে পড়েছে। তাই কালিপদকে স্ট্যাচু করে হলুদের বাটি নিয়ে পালিয়ে যেতে দৌড় লাগায় সে। আর ওমনি গৌরবের সঙ্গে ধাক্কা লাগে। হলুদের বাটি উল্টে গিয়ে ঝিলিক এবং গৌরবের গায়ে হলুদ লেগে যায়। ঝিলিক গৌরবকে বলে, গায়ে হলুদ হয়ে গেল মানে অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। তাই কেউ যাতে দেখতে না পায়, তাই সেখান থেকে ঝিলিক দৌড়ে পালিয়ে যায়।






‘সজল ঘোষ অত্যন্ত অ’সভ্য’, যাদবপুরের অধ্যাপককে নিয়ে মন্তব্যে বিজেপি বিধায়ককে পাল্টা শ্রীলেখা