“ওই অতীত না থাকলে সৌরভকে ভালোই লাগত না” ডিভোর্সি সৌরভ চক্রবর্তীকে জীবনসঙ্গী করার সিদ্ধান্তে নেটপাড়ায় চলা কা’টাছেঁড়াকে ফুঁৎকারে উড়িয়ে সপাটে জবাব, হবু কনে শুভস্মিতা মুখোপাধ্যায়ের! ‘মধুমিতার প্রাক্তন স্বামী’র তকমা ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে, কী উত্তর দিলেন অভিনেত্রী?

টলিপাড়ায় বহুদিন ধরেই সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনাতেই পড়ল আনুষ্ঠানিক সিলমোহর। গোপনীয়তা বজায় রেখেই সম্প্রতি আশীর্বাদ ও বাগদানের পর্ব সেরে ফেলেছেন এই জুটি। ঘরোয়া কিন্তু জমকালো পরিবেশেই বিশেষ দিনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের কিছু ছবি সামনে আসতেই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়ে যায়। এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও এবার আর কোনও রাখঢাক রাখেননি তাঁরা। বরং নিজেদের নতুন সম্পর্ককে প্রকাশ্যেই উদযাপন করেছেন দু’জনে।

বিশেষ দিনে সাবেকি সাজে ধরা দেন শুভস্মিতা। গলায় সোনার চিক ও সীতাহার, হাতে বালা, কপালে চন্দনের সাজে তাঁকে দেখতে বেশ রাজকীয় লাগছিল। তিনি পরেছিলেন লাল ও সোনালি জরির কাজ করা একটি শাড়ি, যা উপহার দিয়েছিলেন তাঁর ননদ। অন্যদিকে, সৌরভের ধুতি-পাঞ্জাবির পছন্দ করেছিলেন হবু শাশুড়ি মা। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল পারিবারিক আবেগ ও কাছের মানুষদের উপস্থিতি। নতুন পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসায় বেশ আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেত্রী। তিনি জানান, সৌরভের মাধ্যমে তিনি যেন আরেকজন মাকে পেয়েছেন, যা তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্পর্ক এতদিন গোপন রাখার প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে শুভস্মিতা বলেন, “একজনকে ভালোবেসেছি। প্রেম তো উদ্‌যাপন করা উচিত। আর কত লুকোছাপা করে চলা যায়? তাই ছবি দিয়েই দিলাম।” তাঁর এই মন্তব্যের পর অনুরাগীদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। টলিপাড়ার একাংশের কাছেও বিষয়টি এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

সৌরভ চক্রবর্তীর অতীত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে টলিপাড়ায় আলোচনা হয়েছে। অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে তাঁর বিয়ে এবং পরে বিচ্ছেদ নিয়ে কম চর্চা হয়নি। তবে সেই অতীতকে কখনও নেতিবাচকভাবে দেখেননি শুভস্মিতা। বরং অত্যন্ত পরিণত মনোভাব নিয়েই বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমাদের সবার জীবনেই অতীত আছে। সম্পর্ক যদি বিয়ে পর্যন্ত গড়ায়, তা হলে তা আরও বড় আকার ধারণ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষ পরিবর্তিত হয়। যদি সেই অতীত না থাকত, তা হলে হয়তো আজকে যে সৌরভকে আমি ভালোবেসেছি, তাঁকে এভাবে পেতামই না। তখন হয়তো ওনাকে আমার ভালোই লাগত না!” তাঁর এই মন্তব্য অনেকের নজর কেড়েছে।

আরও পড়ুনঃ “কি জোর পাল্টি মারলো রে…কেউ বাচ্চার দোহাই তো কেউ হরলিক্সের!” “ইয়ে পাবলিক সাব জানতে হ্যায়!” এতদিন ‘দিদি’ বন্দনা, এখন নির্যা’তিতের তকমা? তৃণমূল হারতেই ‘ধন্দাবাজি’? নাম না করেই পরমব্রত-সোহমদের একহাত নিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র!

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার নতুন জীবনে পা রেখেছেন দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। এবার সৌরভও নিজের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শুভস্মিতাকে নিয়ে। যদিও আশীর্বাদ ও বাগদান পর্ব সেরে ফেললেও এখনও বিয়ের দিন ঠিক হয়নি। শুভস্মিতা জানিয়েছেন, এই মুহূর্তে দু’জনেই নিজেদের ধারাবাহিকের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তাই বর্তমান প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত বড় করে বিয়ের আয়োজন করা সম্ভব নয়। তবে তাঁদের সম্পর্কের এই নতুন অধ্যায় ঘিরে অনুরাগীদের আগ্রহ এখন তুঙ্গে।

You cannot copy content of this page