দীপা’র অধ্যায় শেষ! ‘অনুরাগের ছোঁয়া’ শেষের কয়েক মাসের মধ্যেই ফিরলেন স্বস্তিকা, সমাজ ‘নতুন সফর শুরু’ পোস্ট! কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? এবার কি বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনিও?

গত বছরের মাঝামাঝি ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) শেষ হওয়ার পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন ছিল, কবে আবার ছোটপর্দায় ফিরবেন ‘স্বস্তিকা ঘোষ’ (Swastika Ghosh)? দীর্ঘদিন ‘দীপা’ চরিত্রে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, তা এখনও দর্শকের মনে তাজা। ধারাবাহিকটি শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই আবার কাজে ফেরার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়েছে। এবার অবশ্য একেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে, আর সেই নতুন যাত্রার ঠিকানাও বদলেছে।

স্টার জলসার পর এবার তিনি কাজ শুরু করতে চলেছেন জি বাংলার নতুন ধারাবাহিকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি সাদাকালো ছবি ভাগ করে নিজের নতুন পথচলার ইঙ্গিত দিয়েছেন স্বস্তিকা। ছবিতে তাঁর মুখ স্পষ্ট দেখা না গেলেও, এইটা স্পষ্ট যে শুটিংয়ের প্রস্তুতির মুহূর্তই ধরা পড়েছে সেখানে। ছবিতে দেখা যাচ্ছে তিনি বসে আছেন, হাতে ঘড়ি, পরনে সাধারণ পোশাক। এর পাশাপাশি অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং শুটিংয়ের বিভিন্ন সরঞ্জাম। ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘নতুন যাত্রা শুরু করছি।’

এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়, ঠিক কোন প্রজেক্টে কাজ শুরু করলেন অভিনেত্রী? পরবর্তীতে অভিনেত্রী সঙ্গে যোগাযোগ করতেই জানা যায়, জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র কাজই শুরু হয়েছে। আপাতত প্রোমো শুটিংয়ের কাজ চলছে এবং খুব শিগগিরই সেই প্রোমো প্রকাশ্যে আসার কথা। ধারাবাহিকের নাম একই থাকবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও আপাতত এই নামেই পরিকল্পনা এগোচ্ছে বলে জানালেন অভিনেত্রী।

নতুন চ্যানেল, নতুন গল্প এবং নতুন সহশিল্পীদের সঙ্গে কাজ শুরু হওয়ায় স্বস্তিকার কাছে এই অভিজ্ঞতাটা স্বাভাবিকভাবেই আনন্দের। প্রসঙ্গত, এই গল্পের কেন্দ্রে থাকবেন অন্নপূর্ণা, এক সংগ্রামী মা। তাঁর তিন মেয়েকে মানুষ করার লড়াই নিয়েই এগোবে গল্প। ছেলে সন্তানের জন্ম না দেওয়ার কারণে স্বামী ছেড়ে চলে যাওয়ার পর একাই জীবনের দায়িত্ব তুলে নেয় অন্নপূর্ণা। নিজের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলার পাশাপাশি সমাজের নানান বাধার সঙ্গেও লড়াই করতে হয় তাঁকে।

আরও পড়ুনঃ “আমি ডিভোর্স ফাইল করিনি এখনও” আশা ছাড়ছেন না, প্রবাহ কথা বলতে এলে ভেবে দেখবেন! স্বামীর সঙ্গে দূরত্ব থাকলেও দরজা বন্ধ করলেন না দেবলীনা! তবে কি আবার জোড়া লাগতে চলেছে সম্পর্ক?

এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়, আর তাঁর এক মেয়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। নতুন ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ইতিমধ্যেই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। পাশাপাশি অন্য এক মেয়ের চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। একজন দেখার বিষয় এই নতুন জুটি কী জাদু দেখায় পর্দায়।

You cannot copy content of this page