টলিউডে শো’কের আবহের মধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃ’ত্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে, তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণ নোনা জল ও বালি জমেছিল, যার ফলে তা ফুলে গিয়েছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এই তথ্য থেকেই অনুমান করা হচ্ছে, তিনি খুব অল্প সময় নয় বরং বেশ কিছুক্ষণ জলের তলায় ছিলেন এবং সেই কারণেই শ্বাসরোধ হয়ে মৃ’ত্যু হয়েছে!
কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় অসঙ্গতি। শুটিং ইউনিটের তরফে দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটার কয়েক মিনিটের মধ্যেই তাঁকে উদ্ধার করা হয়েছিল। যদি সত্যিই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সবটা ঘটে থাকে, তাহলে এত পরিমাণ বালি ও জল ফুসফুসে ঢোকা এবং শরীরের সেই অবস্থায় পৌঁছনো কতটা সম্ভব? এই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আর ময়নাতদন্তের রিপোর্ট যেন একে অপরের সঙ্গে পুরোপুরি মিলছে না।
ঘটনাস্থল ছিল সমুদ্রের ধারে, যেখানে জোয়ারের সময় পরিস্থিতি দ্রুত বদলে যায়, এই বিষয়টি অজানা নয় কারও কাছেই। এমন পরিস্থিতিতে শুটিংয়ের সময় যথেষ্ট নিরাপত্তা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি, যিনি ভালো সাঁতার জানতেন বলে জানা গিয়েছে, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়লেন? সেটাও রহস্য বাড়াচ্ছে। অনেকেই মনে করছেন, এটি শুধুই একটি দুর্ঘটনা নয়, ঘটনার পেছনে অন্য কোনও কারণও থাকতে পারে।
এই ঘটনার পর থেকেই ইন্ডাস্ট্রির ভেতর থেকেও একাধিক কণ্ঠ উঠে এসেছে সঠিক তদন্তের দাবিতে। এদিন অভিনেত্রী ‘রূপাঞ্জনা মিত্র’ (Rupanjana Mitra) প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “আমার ১২ বছরের ছেলে যদি বলতে পারে মা তুমি এগিয়ে যাও…রাহুল আঙ্কেলর যারা ক্ষতি করেছে তাদের ছেড়ো না, তাহলে আপনারা কি এখনও কাজ হারাবার ভয়ে পাচ্ছেন বলেই পেছতে শুরু করেছেন?” তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই অনেকেই মনে করছেন, ইন্ডাস্ট্রির ভেতরে এমন কিছু চাপ বা ভয় কাজ করছে।
আরও পড়ুনঃ “আমার যাবার সময় হলো, দাও বিদায়…” ‘ভোলে বাবা’র সংলাপে মৃ’ত্যুর পূর্বাভাস? রাহুলের মুখেই কি ইঙ্গিত মিলেছিল ধারাবাহিকে? ভাইরাল সেই দৃশ্য চমকে দিয়েছে দর্শকদের!
যার জন্য সবাই সরব হতে পারছেন না। শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, সংগঠন স্তর থেকেও এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অনেকেই চাইছেন পুরো ঘটনাটি খতিয়ে দেখা হোক, যাতে সত্যিটা পরিষ্কারভাবে সামনে আসে। কারণ একজন অভিনেতার অস্বাভাবিক মৃ’ত্যু ঘিরে এত প্রশ্ন থেকে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্যই চিন্তার বিষয়। এখন দেখার, তদন্তের মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর আদৌ মেলে কি না।






