“পর্দায় শাড়ি, বাস্তবে হট প্যান্ট!” “পর্দায় আপনার অভিনীত চরিত্রদের ভাবমূর্তি এতে কতটা নষ্ট হলো বুঝতে পারছেন?” ছোট পোশাকে উদ্দাম নাচের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে অর্পিতা মুখোপাধ্যায়!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘অর্পিতা মুখোপাধ্যায়’ (Arpita Mukherjee) দীর্ঘদিন ধরেই ছোটপর্দার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করার পর তিনি চলচ্চিত্র এবং ধারাবাহিক দুই মাধ্যমেই নিজের পরিচিতি তৈরি করেছেন। ‘পাগল প্রেমী’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করার পাশাপাশি ‘এই ঘর এই সংসার’, ‘কী করে বলব তোমায়’, ‘ভাগ্যলক্ষ্মী’ এবং ‘মিঠাই’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল। বিশেষ করে মা, কাকিমা কিংবা পারিবারিক চরিত্রে তাঁকে দেখতেই অভ্যস্ত দর্শকরা। তবে সম্প্রতি অভিনয় নয়, বরং একটি নাচের ভিডিওর কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অর্পিতাকে তাঁর নাচের প্রশিক্ষকের সঙ্গে একটি হিন্দি গানের তালে নাচ করতে দেখা যায়। ভিডিওতে তাঁর পরনে ছিল কালো রঙের টি-শার্ট এবং জিন্সের হট প্যান্ট। খোলা চুলে এবং স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে নাচ পরিবেশন করতে দেখা যায় তাঁকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁর নাচের প্রশংসা করলেও বড় একটি অংশের নজর গিয়েছে অভিনেত্রীর পোশাকের দিকে। আর সেই কারণেই কমেন্ট বক্সে শুরু হয়েছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা।

অনেক নেটিজেনের দাবি, দর্শকরা যেভাবে অর্পিতাকে পর্দায় দেখে অভ্যস্ত, বাস্তবের এই উপস্থিতি তার সঙ্গে একেবারেই মেলে না। একজন মন্তব্য করেছেন, “এই বয়সে এসেও যেখানে পর্দায় মা কাকিমার চরিত্রে অভিনয় করেন মার্জিত চরিত্র শাড়ি পড়েন সেখানে বাস্তবে যদি আপনি এমন পোশাক পরে নাচতে শুরু করেন ভাবমূর্তি ঠিক কতটা নষ্ট হয় বুঝতে পারছেন?” এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আরও অনেকে লিখেছেন, জনপ্রিয় মুখ হওয়ার কারণে ব্যক্তিগত উপস্থাপন নিয়েও শিল্পীদের সচেতন থাকা উচিত। আরও এক নেটিজেনের বক্তব্য, “বয়স বাড়লে সেই আন্দাজে পোশাক নির্বাচন করা উচিত।

মানলাম পোশাকের স্বাধীনতা আছে তা বলে রুচিরও একটা ব্যাপার থাকে।” এই ধরনের মন্তব্যও দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই মনে করছেন, পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের থাকলেও জনসমক্ষে উপস্থিত হওয়ার ক্ষেত্রে দর্শকদের একাংশের কিছু প্রত্যাশা থেকে যায়। ফলে অভিনেত্রীর এই ভিডিও ঘিরে মতভেদও স্পষ্ট হয়ে উঠেছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে জনসমক্ষে উপস্থাপনার প্রসঙ্গ হিসেবে ব্যাখ্যা করছেন।

আরও পড়ুনঃ ‘অভিনেত্রী মানেই তো শু’য়ে কাজ…’ বিনোদন জগতের ‘কম্প্রোমাইজ’ কথার আসল অর্থই জানতেন না! রাত করে অডিশন নিয়ে আত্মীয় স্বজনদের নোং’রা কটূক্তি থেকে পর্দায় প্রথম সুযোগ, ধারাবাহিক শেষের পর জীবনের কঠিন অধ্যায় খুলে বললেন ‘রাঙামতি তীরন্দাজ’ মনীষা মণ্ডল!

এছাড়াও ভিডিওতে ছোট পোশাক পরে নাচ করার বিষয়টি নিয়েও একাধিক কটাক্ষ দেখা গিয়েছে। বিশেষ করে হট প্যান্ট পরার কারণে অভিনেত্রীকে উদ্দেশ্য করে নানা ধরনের মন্তব্য করা হয়েছে। যদিও এই বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে ভিডিওটি প্রকাশের পর যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী এবার নিজের একটি নাচের ভিডিও এবং সেই ভিডিওতে ব্যবহৃত পোশাকের কারণেই নেটমাধ্যমে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছেন।

You cannot copy content of this page