“দিদির হাত ধরুন…আমাদের বাংলার অ’গ্নিকন্যা, নারীশক্তির মূর্তি” “সকাল সকাল খালি পেটে না, ভরা পেটে গিয়ে ভোট দেবেন দিদিকে” মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার উজ্জ্বল ভবিষ্যত, ভোট প্রচারে জোর গলায় দাবি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের! আর কী বললেন তিনি?

আগামীকাল বাংলার প্রথম দফার ভোট। আর এর জন্য রাজনীতি এখন তুঙ্গে। এবারের নির্বাচনে কিছু তারকা প্রচারে অংশ নিচ্ছেন, যদিও তাদের কেউ প্রার্থী নয়। তবে, ভোটের ময়দানে তাদের উপস্থিতি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী। তাঁদের মধ্যে অন্যতম কৌশানি মুখোপাধ্যায়। একসময় রাজনীতিতে যোগদান করেছিলেন এই অভিনেত্রী, তবে পরবর্তীতে প্রার্থী না হওয়ায় তিনি শুধুমাত্র সমর্থক হিসেবে ভোট প্রচারে অংশ নেন। এমনকি, সৌমিতৃষা কুণ্ডু ও কোয়েল মল্লিকও বিভিন্ন এলাকায় ভোট প্রচারে দেখা গিয়েছেন।

কৌশানি মুখোপাধ্যায় সম্প্রতি কুলটিতে গিয়ে ভোট প্রচারে অংশ নেন। এদিন তিনি গোলাপি রঙের সালোয়ার স্যুট পরে জনসমক্ষে আসেন। প্রচারের সময় তার উচ্ছ্বল উপস্থিতি সবার নজর কাড়ে। গরমের মধ্যেও তার এনার্জি ছিল চোখে পড়ার মতো। কৌশানি অভিজিৎ ঘটককে সমর্থন জানিয়ে রোড শোয়ে অংশ নেন। তিনি সবাইকে অনুরোধ করেন যাতে তারা ভোট দিতে গিয়ে খালি পেটে না যান। তার মতে, “সকাল সকাল খালি পেটে না, ভরা পেটে গিয়ে ভোট দিয়ে আসবেন। দাদাকে সমর্থন করবেন, ২ নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করবেন। দাদাকে আশীর্বাদ করবেন। আপনাদের ভালবাসা আশীর্বাদ দরকার।”

এদিন কৌশানি কেবল অভিজিৎ ঘটককে সমর্থন জানালেন না, তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ভক্তি স্পষ্ট ছিল। কৌশানির ভাষায়, “দিদির হাত শক্ত করো। উনি আমাদের বাংলার অগ্নিকন্যা, নারীশক্তির মূর্তি। দিদির হাত ধরুন।” অভিনেত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট, তিনি মমতার নেতৃত্বে আস্থা রাখেন এবং নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

কৌশানির রাজনৈতিক যাত্রা খুব বেশি দীর্ঘ নয়। একসময় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়ানোর চিন্তা করেছিলেন, কিন্তু পরে সেখান থেকে পিছিয়ে আসেন। তবে, রাজনীতিতে তার আগ্রহ কখনও কমেনি। এখনও তিনি তার সমর্থন ব্যক্ত করতে পিছপা হন না। অভিনেত্রী জানান, “দিদির নেতৃত্বে বাংলার উন্নতি হয়েছে এবং তিনি আমাদের জন্য এক বিশাল প্রেরণা।” ভোট প্রচারের সময় কৌশানি এই কথাগুলো বলেন, যা তার রাজনৈতিক মতামতের প্রতিফলন।

আরও পড়ুনঃ টলিপাড়ায় দুঃসংবাদের ধারা অব্যাহত! শুটিং চলাকালীন প্রযোজকের হঠাৎ মৃ’ত্যু! বড় ধাক্কা, থমকে গেল কাজ! ২৯ মার্চ থেকে একাধিক অপ্রত্যাশিত ঘটনা, উদ্বেগ বাড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে!

অতীতে কৌশানি মুখোপাধ্যায়কে একাধিক সিনেমায় দেখা গেছে, যেমন ‘রক্তবীজ ২’। আগামীতে তার নতুন সিনেমা আসতে পারে, তবে এখন তিনি পুরোপুরি ভোটের মাঠে। তৃণমূল কংগ্রেসের সমর্থনে কাজ করছেন। তিনি নিজে ভোট দিতে গিয়ে জনসাধারণকে অনুপ্রাণিত করছেন। কৌশানি জানালেন, “এটা শুধু ভোট দেওয়া নয়, এটা আমাদের ভবিষ্যত নির্ধারণের সময়। সবার অংশগ্রহণ জরুরি।”

You cannot copy content of this page