বাংলা ধারাবাহিকের নেগেটিভ চরিত্রের কথা যদি উঠে আসে সম্প্রতি মানসী সেনগুপ্তর কথা সেই তালিকায় প্রথম দিকেই থাকবে। বেশ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশন জগতে একচেটিয়া নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ তে পায়েল সেনের ভূমিকায় অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন। রাধিকা কর্ণের জীবনে একাধিক চক্রান্ত বুনে নেগেটিভ চরিত্রের শিখরে উঠেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত এই ধারাবাহিক শেষ হতে না হতেই তার হাতে চলে আসে হিন্দি ধারাবাহিকে অভিনয় করার সুযোগ। আর তিনি বেশ চুটিয়ে হিন্দি ধারাবাহীকে কিছুদিন কাজ করে এসেছেন। তবে আবার বেশ কিছুদিন আগে তিনি বাংলা টেলিভিশনে ফিরে জি বাংলা আরও একটি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। প্রসঙ্গত জি বাংলার একটি ধারাবাহিক ‘পিলু’ তে বিন্দি নামের একটি চরিত্রে অভিনয় করেন মানসী। কিছুদিন আগে এই ধারাবাহিকে বিন্দির সব কুকীর্তি ফাঁস হয়ে যায়। তার ফলে তার চরিত্রের অবসান হয় ওই ধারাবাহিকে।

এবার সম্প্রতি তিনি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ানে’ প্রতিযোগী হয়ে এসেছেন তার মা মায়া সেনগুপ্ত সাথে। সেখানেই অভিনেত্রীর মা তার সব কথা ফাঁস করে দেন।এদিন অভিনেত্রীর মা সঞ্চালিকা রচনা ব্যানার্জীর কাছে বলেন, মেয়ের নাকি ভীষণ জেদ। বসে বসে খাওয়ার লিস্ট বানিয়ে দেয় আর সেগুলো তাকে করে করে খাওয়াতে হয়। কিছু কাজ করেন না এমনকি শ্বশুরবাড়িতে গিয়েও তার বর তাকে রান্না করে খাওয়ায়। এমনকি খাবারটা বেরেও দেয় তার বর সেটা মানসী নিজেই বলেন। তার সাথে তাকে জিজ্ঞাসা করা হলে যে তিনি বাড়িতে কি করেন? তিনি বলেন ‘কেন অভিনয় করি।’

এবার সেই পর্বের ছোট ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় জি এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে আর সেখানেই নেটিজেনরা একাধিক মন্তব্য করেছেন। তিনি অভিনয় করেন বলে বাড়িতে কোনো কাজ করেন না এমনটা শুনে নেটিজেনরা একদমই ভালোভাবে নেন নি। অভিনেত্রীকে নেকি বলে সম্বোধন করেন অনেকে। তার মধ্যে একজন বলেন যে ‘আপনি মনে হয় পঙ্গু। কাজ না পারার মধ্যে কি কৃতিত্ব আছে জানিনা’।







“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!