“স্বামী সঙ্গে থাকেন না, ছেলেকে ঠিক করে মানুষ করতে…” তিন দশকের অভিনয়জীবন, মাঝপথে বিরতি, আবার প্রত্যাবর্তন! ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে কেমন আছেন পুষ্পিতা মুখার্জী? সংসারে অশান্তির ছায়া? ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী?

বাংলা ধারাবাহিকের প্রেমিকদের কাছে পুষ্পিতা মুখার্জী জনপ্রিয় মুখ। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত এই অভিনেত্রী টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয়। তার মিষ্টি মুখ ও সরল স্বভাব দর্শককে আকর্ষিত করেছে প্রায় সব সময়। তবে পুষ্পিতার যাত্রা শুরু হয়েছিল রেডিও, নাটক দিয়ে, যা ছিল তার অভিনয় জীবনের প্রথম বড় ধাপ।

রেডিও, নাটকের পর পুষ্পিতা দূরদর্শনের একটি ছোট অনুষ্ঠান ‘ছুটি ছুটি’-র সঞ্চালিকার সুযোগ পায়। এই প্রোগ্রামে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আনন্দময় পরিবেশ তৈরি হতো ছুটির দিনে। এরপরই ধারাবাহিকে কাজের প্রস্তাব আসে। ইন্দ্রানী হালদারের বাবার পরিচালনায় ‘নবীগঞ্জের দৈত্য’ ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেন পুষ্পিতা। সেই বছরই ‘লাঠি’ ও ‘বিয়ের ফুল’ নামে দুটি সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি, যা তাকে চলচ্চিত্র জগতে চিরপরিচিত করে তোলে।

এরপর থেকে পুষ্পিতার কাজের ধারাবাহিকতা থেমে থাকেনি। ‘অধিকার’, ‘একাই ১০০ দোসর’, ‘সাথী সঙ্গী’, ‘নাটের গুরু’, ‘প্রেমী সাথী’, ‘আমার চাকা আলো’ সহ একাধিক বাংলা ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এরপর ধারাবাহিকের জগতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রথম মেগা ধারাবাহিক ‘মনোরমা কেবিন’-এর মাধ্যমে তিনি দর্শকের মনে নিজের অবস্থান তৈরি করেন। তারপর ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’ সহ আরও কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করে চলেছেন।

তবে ২০০৮ সালে তিনি ত্রিদেব ঘোষের সঙ্গে বিয়ের পর কিছু বছর অভিনয় থেকে দূরে ছিলেন। সংসার জীবনে ব্যস্ততা, ছেলে বড় করা—সব মিলিয়ে পুষ্পিতা সময় দিয়েছেন পরিবারের প্রতি। কিন্তু ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবারও অভিনয় জগতে ফিরেছেন। বর্তমানে পুষ্পিতা সংসার ও ক্যারিয়ার দুটোই সামলাচ্ছেন, যদিও মাঝে মাঝে ছেলে নিয়ে দুশ্চিন্তায় থাকেন।

আরও পড়ুনঃ ওয়েব সিরিজের সাফল্যের পর হিন্দি সিরিয়ালে কাজ! আবার বাংলা টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন! ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেবেন চমক? দেখা যাবে কোন চ্যানেলে?

দুশ্চিন্তার কারণ হিসেবে জানা যায় ছেলে মনের মতো না হওয়ায় এবং স্বামী ত্রিদেব ঘোষ কর্মসূত্রে দিল্লিতে থাকায় পরিবারের দিকটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা তার পক্ষে সহজ নয়। তবু পুষ্পিতা চেষ্টা করছেন সংসার ও ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখতে এবং দর্শকরা তাকে পর্দায় দেখতে পাচ্ছেন, যেখানে তার মিষ্টি মুখ ও স্বাভাবিক অভিনয় এখনও দর্শকের মন জয় করছে।

You cannot copy content of this page