ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাগরিকা রায়কে শেষ দেখা গিয়েছিল ‘শোলক সারি’ ধারাবাহিকে। তার পর থেকে তিনি নতুন কোনো কাজ শুরু করেননি। নতুন বছর শুরু হতেই অভিনেত্রী অসুস্থতার কারণে বারবার চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তবে চোখে যে বড় ধরনের সমস্যা হবে, তা তিনি কল্পনাও করেননি। সম্প্রতি তিনি নিজেই জানান, হঠাৎ করেই চোখে অস্বস্তি এবং অস্পষ্টতা দেখা দেয়।
প্রাথমিকভাবে সাগরিকা ভেবেছিলেন, হয়তো চোখের ‘পাওয়ার’ বেড়ে গেছে। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার চোখে স্ট্রোক হয়েছে। তিনি জানান, “শারীরিকভাবে আমি সুস্থ আছি। কিন্তু চোখে স্ট্রোকের কারণে রক্ত ছড়িয়ে পড়েছে এবং চোখে জল জমে গিয়েছে। এটি ‘বর্ডারলাইন’ পরিস্থিতি। সামান্য ভিন্ন হলে দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারত।” এই খবর পেয়ে প্রথমে তিনি বেশ আতঙ্কিত হন।
চিকিৎসক তাকে চোখে ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দেন। সাগরিকা বলেন, এটি খুব দামি এবং আমাদের মতো অনিশ্চিত পেশার মানুষের জন্য এ ধরনের খরচ কল্পনার বাইরে। পরে আরও কিছু বিশেষ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর নিশ্চিত হন, এই ইঞ্জেকশন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরও জানান, “স্ট্রোকটি প্রায় এক মাস আগে ঘটেছিল, আমি তা অনেক পরে বুঝতে পেরেছি। তাই সেই সময়টি খুবই ভয়ঙ্কর ছিল।”
৬ মার্চ তার চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপর তিন সপ্তাহ কিছু নিয়ম মেনে চলতে হয়েছিল। তবে বর্তমানে সাগরিকা অনেকটাই সুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন কাজে ফিরতে পারেন এবং এতে কোনো সমস্যা হবে না। তিনি নিজেও ইতিমধ্যেই মানসিকভাবে প্রস্তুত। চিকিৎসক ও পরিবারের সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
আরও পড়ুনঃ “দাদার সম্মান রাখল ভাই!” “দাদা অক্ষম ছিল না, বুদ্ধিমান ভাই ঠিক জবাব দিল!” মাতৃত্বের স্বপ্নপূরণে সুস্মিতার বিয়ে ঘিরে বিতর্কে, দাদা সব্যসাচীর পক্ষ নিয়ে সাধের মুহূর্ত ভাগ সায়কের! ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রশংসার ঝড় সমাজ মাধ্যমে!
‘শোলক সারি’ ধারাবাহিকের পর থেকে সাগরিকা দীর্ঘ সময় নতুন কোনো কাজ শুরু করেননি। তবে এবার তিনি জানান, নতুন কাজ শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত। স্বাস্থ্য ভাল থাকায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পুনরায় কাজ শুরু করবেন। ভক্তদের আনন্দের খবর, তিনি শিগগিরই পর্দায় ফিরে আসবেন এবং সুস্থভাবে শুটিং শুরু করবেন।






