বাংলার আকাশে-বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে প্রেমের আবহ। কারণ সামনে আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। আর এর আগে প্রেমের সপ্তাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ৮ ফেব্রুয়ারি নাকি প্রপোজ ডে
এই বিশেষ দিনে মনের মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে উৎসুক থাকেন যুবক-যুবতীরা। এই নিয়ে প্রেমের অভিজ্ঞতা জিজ্ঞেস করার জন্য অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে যোগাযোগ করতেই একটি সংবাদমাধ্যমকে এ বিষয়ে তিনি সাক্ষাৎকার দিলেন।
তবে তাঁর কাছে সেটা প্রেম নয় কেলেঙ্কারি। এই দিনে এক বিশেষ অভিজ্ঞতা হয়েছিল নায়িকার। তাই প্রোপোজ ডে আসলেই তাঁর রাখি পূর্ণিমার কথা মনে পড়ে। বিষয়টা অবাক হওয়ার মতই। ক্রাশকে রাখি পরাতে হয়েছিল নাকি? না, বরং সন্দীপ্তা নিজেই অন্য কারুর ক্রাশ হয়েও তাকে রাখি পরাতে চেয়েছিলেন। তবে তার বদলে যা পেয়েছিলেন সেটা আরও অবাক করার মত। ওই ব্যক্তি তাঁকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসে।
২০০৮ সালে রাখির আগের দিন নিজের পাতানো দাদাকে সন্দীপ্তা বলে দেন যে তাকে রাখি পরাবেন। এদিকে সেই পাতানো দাদা তো মনে বসিয়ে রেখে দিয়েছে সন্দীপ্তাকে। সেটা অবশ্য নায়িকা জানতেন না। পাছে প্রেম হাতছাড়া হয়ে যায় তাই মরিয়া হয়ে ওঠে অভিনেত্রীর সেই দাদা।
সন্দীপ্তা তাকে দাদার মতো ভাবলেও সন্দীপ্তাকে বোনের চোখে দেখতে পারবেন না, এমনটা জানিয়ে সরাসরি প্রেম প্রস্তাব দিয়ে বসে সে। যদিও লাভ হয়নি কোনো। একেবারেই না বলে দিয়েছিলেন সন্দীপ্তা। তারপর থেকে অবশ্য আর কাউকে রাখি পরানোর সাহস হয়নি তাঁর।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!