“মায়েরা তো দশভূজা…রাজনীতি আর বাচ্চা একসঙ্গে সামলাবো, সবকিছু ভাগ করে নেব!” সদ্য মাতৃত্বের পা, দু’মাসের সন্তানকে ছেড়ে এবার ভোট ময়দানে নামবেন অদিতি মুন্সী! দ্বিতীয়বারের জন্য কোথায় প্রার্থী হচ্ছেন গায়িকা?

সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন গায়িকা অদিতি মুন্সী, জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। পুত্র সন্তানের জন্ম দিয়ে ব্যক্তিগত জীবনের বড় দায়িত্ব গ্রহণের পর এবার তিনি প্রস্তুত আর এক গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য। রাজনীতির ময়দানে আবারও সক্রিয় হয়ে উঠছেন তিনি।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তাদের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন অদিতি। রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। ফলে রাজনৈতিক লড়াইয়ে আবারও নিজের অবস্থান মজবুত করতে নামছেন এই গায়িকা।

একদিকে সদ্যোজাত সন্তানকে সামলানো, অন্যদিকে ভোটের প্রচার এই দুই বড় দায়িত্ব কীভাবে সামলাবেন তা নিয়েই এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে আত্মবিশ্বাসী অদিতি জানিয়েছেন, মায়েরা সবসময় একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে অভ্যস্ত। তিনিও সেই পথেই এগোতে চান।

গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি সংসার, গানের চর্চা এবং পরিবারের সকল সদস্যের যত্ন সবই সমানভাবে সামলেছেন অদিতি। এই অভিজ্ঞতাই তাঁকে আরও শক্তি জোগাচ্ছে বলে মনে করছেন তিনি। আগামীতেও একইভাবে সব দিক সামলে এগোতে চান।

আরও পড়ুনঃ চলে গেলেন, বাংলার আধ্যাত্মিক ধারাবাহিকের জাদুকর! ‘মহাপীঠ তারাপীঠ’, ‘সাধক বামাখ্যাপা’-র চিত্রনাট্যকার ঋতম ঘোষালের আকস্মিক প্র’য়াণ, টলিউডে শোকের ছায়া! পুরী থেকে ফেরার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ, কী হয়েছিল তাঁর?

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব বেশি জটিল কিছু ভাবছেন না তিনি। অদিতির কথায়, মানুষের জন্য কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধান করাই তাঁর অগ্রাধিকার। বাকি সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে ভাগ করে নেবেন বলেই জানিয়েছেন তিনি।

You cannot copy content of this page