খোলা মঞ্চে অনুষ্ঠান করা শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক! বেসামাল আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, রাতের শো নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি মেদিনীপুরের ভূমিকন্যা শিশু শিল্পী অঙ্কনার

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মেদিনীপুরের ভূমি পুত্র শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের নানা বিষয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে তাঁকে। প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি তাঁর কিছু পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। এর মাঝেই এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন সারেগামাপা খ্যাত শিশুশিল্পী অঙ্কনা দে।

মেদিনীপুরের বাসিন্দা অঙ্কনা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে শিল্পীদের নানা সমস্যার কথা তুলে ধরেছে। নিজের জেলার মানুষ মুখ্যমন্ত্রী হওয়ায় গর্ব প্রকাশ করে সে লিখেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে সাধারণ মানুষ খুশি। এর পাশাপাশি একজন শিল্পী হিসেবে মঞ্চে কাজ করার অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা নিজের লেখায় তুলে ধরার চেষ্টা করেছে সে।

অঙ্কনা জানিয়েছে, খোলা মঞ্চে অনুষ্ঠান করা শিল্পীদের জন্য নির্দিষ্ট সময় মেনে অনুষ্ঠান শুরু ও শেষ হওয়া খুব জরুরি। তার মতে, অনেক সময় রাতভর অনুষ্ঠান চলার কারণে শিল্পী ও বাদ্যযন্ত্রশিল্পীদের বিশ্রামের সুযোগ থাকে না। একজন শিল্পী পারফরম্যান্স শেষ করলেও সংগীতশিল্পীদের আরও দীর্ঘ সময় কাজ করতে হয়, যা শারীরিক ভাবে ক্লান্তিকর হয়ে ওঠে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাত গভীর হওয়ার পর অনুষ্ঠানে সুস্থ পরিবেশ অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। অঙ্কনার দাবি, রাত ১১টার পর অনেক অনুষ্ঠানে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে শিল্পীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। কখনও কখনও আয়োজকদের মধ্যেই অশান্তি শুরু হয়, যার প্রভাব এসে পড়ে মঞ্চে থাকা শিল্পীদের উপর।

আরও পড়ুন: ‘তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?’ রহ’স্যময় পোস্টে ফের আর জি কর কান্ডের ঝলক! আলোচনায় গায়ক অরিজিৎ সিং

সবশেষে শিশুশিল্পী দুর্ঘটনার আশঙ্কার কথাও তুলে ধরেছে। তার বক্তব্য, গভীর রাতে অনুষ্ঠান শেষ হলে গাড়িচালকদের ক্লান্তি বাড়ে এবং দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে ফেরার সময় তারাও বড় বিপদের মুখে পড়েছিল বলে উল্লেখ করেছে অঙ্কনা। তাই শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর কাছে কিছু নির্দিষ্ট নিয়ম চালুর আবেদন জানিয়েছে সে।

You cannot copy content of this page