“ম’দ খেয়ে অভিনেত্রীদের নিত’ম্বে হাত বোলায়, জোর করে…তোমার মতো নোং’রা ব্রাহ্মণদের শ্রদ্ধা করা যায়?” “সেই নাবালিকা অভিনেত্রীর সঙ্গেও যা হয়েছিল…” টলিপাড়ার পরিচিত পরিচালকের বিরুদ্ধে শারী’রিক ও মানসিক হেন’স্থার অভিযোগে সরব অঙ্কিতা চক্রবর্তী!

টলিউডের ঝলমলে আলো আর ক্যামেরার আড়ালে ফের উঠল অস্বস্তিকর অভিযোগের ঝড়! জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শারী’রিক ও মানসিক হেনস্থার অভিযোগ এনে সরব হলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় পরিচালকের একটি পোস্টের নিচে সরাসরি মন্তব্য করে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। অঙ্কিতার দাবি, এক ঘরোয়া পার্টিতে মদ্যপ অবস্থায় দেবালয় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। অভিনেত্রীর অভিযোগ, পরিচালক তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন এবং অনুচিতভাবে স্পর্শ করেন।

এই মন্তব্য সামনে আসতেই টলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহুদিন পর আবার শিল্পী মহলে যৌন হেনস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকেই বিষয়টি ঘিরে তুমুল চর্চা চলছে। অঙ্কিতা তাঁর মন্তব্যে তীব্র ভাষায় লেখেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো?” এরপর আরও বিস্ফোরক অভিযোগ এনে বলেন, “যারা বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না, মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে চুমু খেতে আসে তাঁদের কী করে শ্রদ্ধা করি?” অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসতেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

অনেকেই তাঁর সাহসী পদক্ষেপের প্রশংসা করেন, আবার অনেকে ঘটনার সত্যতা জানতে চান। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি একটি ব্যক্তিগত আড্ডায় ঘটে যেখানে উপস্থিত কয়েকজন এই আচরণের সাক্ষী ছিলেন বলেও দাবি করেন তিনি। টলিউডের অন্দরমহলে এই অভিযোগ নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। বিষয়টি শিল্পী মহলের বাইরে সাধারণ দর্শকদের মধ্যেও আলোড়ন ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অঙ্কিতা আরও জানান, ঘটনার প্রতিবাদ করার পরের দিন থেকেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়।

তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁর নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি দেবালয় তাঁকে চিনতেও অস্বীকার করেন বলেও দাবি করেন অভিনেত্রী। এই মন্তব্য প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই পরিচালকের সেই মূল পোস্টটি মুছে দেওয়া হয়। তাতেই নতুন প্রশ্ন উঠতে শুরু করে। অঙ্কিতা সরাসরি প্রশ্ন তোলেন, “যদি অন্যায় না-ই করে থাকেন, তবে পোস্ট মুছলেন কেন?” তাঁর মতে, অভিযোগ সামনে আসার পরই পোস্ট সরানো হয়েছে। এতে সন্দেহ আরও বেড়েছে বলেই মনে করছেন অনেকে। ঘটনার পর থেকে পরিচালক ও অভিনেত্রীর এই প্রকাশ্য সংঘাত নতুন মোড় নেয়।

এই বিষয়ে দেবালয় ভট্টাচার্য বলেন, “যিনি মন্তব্য করেছিলেন, তাঁর ব্যাপার। এর থেকে বেশি কিছু বলতে চাই না।” কেন পোস্টটি মুছে দেওয়া হল, সেই প্রশ্নে পরিচালকের জবাব, বিষয়টি আর প্রাসঙ্গিক ছিল না বলেই তিনি সেটি ডিলিট করেছেন। অন্যদিকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি এখনই সব তথ্য প্রকাশ্যে আনতে চান না। কারণ তিনি আইনি পদক্ষেপের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন। তিনি বলেন, “তিনি যে কাজটি করেছেন তা কুৎসিত, জঘন্য অপরাধ। কোনও অনুতাপও নেই।” অভিনেত্রীর দাবি, অনুতাপহীন মানুষ আরও বিপজ্জনক হতে পারে। তাঁর এই বক্তব্য সামনে আসতেই বিতর্ক আরও তীব্র হয়েছে।

আরও পড়ুনঃ “একটা সময় শুধু মা’রপিট আর একঘেয়ে ছবিই হচ্ছিল…” ৯০-এর দশকেও বাংলা সিনেমা দেখেছিল চরম সংকট! একের পর এক ‘ফ্যামিলি অডিয়েন্স’ হারিয়েই হয়েছিল বেহাল দশা, বি’স্ফোরক শাশ্বত চট্টোপাধ্যায়! কীভাবে আবার ঘুরে দাঁড়িয়েছিল টলিউড, কী জানালেন অভিনেতা?

অঙ্কিতা আরও একটি গুরুতর অভিযোগ এনে বলেন, “আমার কথা ছেড়েই দিলাম, আর একজনের সঙ্গেও যা করেছিলেন! সে তখনও প্রাপ্তবয়স্কও হয়নি। ওটা তো শিশু-হেনস্থা!” শেষে তিনি লেখেন, “নোংরা মানুষ বলেই ডিলিট করেছেন পুরো পোস্ট।” এই অভিযোগ সামনে আসার পর টলিউডে আবারও কাস্টিং কাউচ ও যৌন হেনস্থা প্রসঙ্গ উঠে এসেছে। বহু বছর ধরেই এই ইস্যু নিয়ে নানা আলোচনা হলেও প্রতিষ্ঠিত পরিচালকের বিরুদ্ধে এমন সরাসরি অভিযোগ নতুন করে নাড়া দিয়েছে ইন্ডাস্ট্রিকে। সহকর্মী থেকে অনুরাগী সকলেই এখন দেখছেন এই বিতর্ক কোন দিকে যায়।

You cannot copy content of this page