সিরিয়াল শুরু হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছিল জি বাংলার সিরিয়াল অপরাজিতা অপু। বড় হয়ে চাকরি করবে এরকমটাই স্বপ্ন ছিল অপুর সে কারণে লুকিয়ে দিদির বাড়ি চলে আসে চাকরির পরীক্ষা দেবে বলে তারপর দিদির দেওরের সঙ্গে ভাগ্যের ফেরে বিয়ে এবং শাশুড়ির মন জয় করে মালদার বিডিও হওয়া।
প্রথমদিকে টিআরপি রেটিং চার্টে খুব ভালো ফল করলেও পরবর্তীকালে গল্পে একঘেয়েমির জন্য টিআরপি তালিকা থেকে বাদ পড়ে যায় এই সিরিয়াল। তাই গল্প বেশি টানাহেঁচড়া না করে এক বছরের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এই সিরিয়াল।
অপরাজিত অপুতে আমরা দেখেছিলাম কড়া শাশুড়ি অবলাকে। প্রথমদিকে অবলা একদম সহ্য করতে পারতেন না অপুকে কিন্তু পরবর্তীকালে তারই নয়নের মণি হয়ে ওঠে অপু।সিরিয়ালের মধ্যে দিয়ে অপু দেখিয়েছিল বিয়ের পরেও মেয়েরা চাকরি সামলে ভাল করে সংসার করতে পারে।
তার পরই শোনা গিয়েছিল অপরাজিত অপু অর্থাৎ সুস্মিতা আসতে চলেছেন স্টার জলসার সিরিয়ালে।তার বিপরীতে অভিনয় করতে চলেছেন ফেলনা খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরী। আর শাশুড়ি ভূমিকায় অভিনয় করবেন নিবেদিতা মুখার্জি। আর ইতিমধ্যেই অপুর নতুন সিরিয়াল বৌমা একঘরের প্রোমো চলে আসলো সকলের সামনে।
অপুর আগের সিরিয়ালে আমরা দেখেছি প্রথম দিকে তার শাশুড়ীর বিষয়ে আপত্তি ছিল অপুর চাকরি করা নিয়ে। কিন্তু এই সিরিয়ালে তা উল্টো।
নতুন প্রমতে দেখা যাচ্ছে শাশুড়ি চান বৌমা চাকরি করি তার কারণ শাশুড়ির জায়ের বৌমা চাকরি করে। এই দুই জায়ের মধ্যে বৌমাদের নিয়ে লড়াই লেগেই থাকে। প্রোমোটি বেশ মজাদার। এটা একটা মজাদার কমেডি সিরিয়াল হতে চলেছে বোঝাই যাচ্ছে।
অনেকদিন পর আমরা চৈতি ঘোষাল কে ছোট পর্দায় দেখতে পাবো এই সিরিয়ালের মধ্যে দিয়ে। প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।এখনো সময় ঘোষণা করা হয়নি তবে অনেকেই ভাবছেন যে এটিকে রাত দশটায় দেওয়া হতে পারে আবার রাত আটটাতেও দেওয়া হতে পারে। কখন দেওয়া হবে তা দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?