“ছিঃ ছিঃ! পারিবারিক ধারাবাহিকে এমন অশা’লীন সংলাপ জীবনেও শুনানি!” “অতীতের বহু জনপ্রিয় ধারাবাহিকে পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে, এমন কুরুচিকর শব্দ ব্যবহার করতে হয়নি!” এই অশ্রাব্য ভাষা মানা যায় না, ‘বাবলি সুন্দরী’তে বিনায়কের মেয়ের সংলাপ ঘিরে ক্ষো’ভে ফুঁসছেন দর্শকরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ (Babli Sundori) শুরু থেকেই পারিবারিক সম্পর্ক, আবেগ এবং মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে দর্শকদের নজর কেড়েছে। ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে বাবলি ও বিনায়কের সম্পর্ক, যা নানান ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং নতুন নতুন ঘটনার মধ্য দিয়ে এগোচ্ছে। সাম্প্রতিক পর্বগুলিতে দেখা যাচ্ছে, বিনায়কের মনে বাবলির জন্য ধীরে ধীরে আলাদা অনুভূতি তৈরি হলেও নানান কারণে সেই সম্পর্ক বারবার জটিল হয়ে উঠছে। এই গল্পেরই গুরুত্বপূর্ণ চরিত্র বিনায়কের বড় মেয়ে, যার ভূমিকায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী বিয়াস ধর। শুরু থেকেই তাঁর চরিত্রের রাগী স্বভাব এবং তীক্ষ্ণ সংলাপ দর্শকদের আলোচনায় ছিল। তবে এবার সেই চরিত্রের একটি সংলাপ ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সাম্প্রতিক পর্বে দেখা যায়, ডিভোর্সের কাগজে নিজের নাম সই করার জায়গায় ভুলবশত বাবলির নাম লিখে ফেলেন বিনায়ক। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠে তাঁর বড় মেয়ে। সবার সামনেই বাবলিকে উদ্দেশ্য করে সে বলে, “কাল রাতে জেগে কী নাচ দেখিয়েছ বুড়োটাকে যে নিজের নাম ভুলে তোমার নাম লিখেছে?” বাবলি সঙ্গে সঙ্গে সেই মন্তব্যের প্রতিবাদ করলে সে আরও এক ধাপ এগিয়ে বলে, “দিনের পর দিন বন্ধ দরজার পেছনে তোমরা নোংরামি করেছ!” মেয়ের মুখে এমন কথা শুনে নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারেন না বিনায়ক। শেষ পর্যন্ত সকলের সামনেই তিনি মেয়েকে চড় মারেন। এই ঘটনাই এখন সমাজ মাধ্যমে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ধারাবাহিকের শুরু থেকেই বিয়াস ধরের চরিত্রের সংলাপ এবং আচরণ নিয়ে দর্শকদের একাংশের আপত্তি ছিল। তবে তাঁদের দাবি, এবারের সংলাপ আগের সব সীমা ছাড়িয়ে গিয়েছে। সমাজ মাধ্যমে অনেকেই লিখছেন, একটি পারিবারিক ধারাবাহিকে নায়কের সন্তানের মুখ দিয়ে এমন ভাষা ব্যবহার করানো একেবারেই গ্রহণযোগ্য নয়। কারও মতে, গল্পে দ্বন্দ্ব বা রাগ দেখানোর জন্য অশালীন মন্তব্যের আশ্রয় নেওয়ার কোনও প্রয়োজন ছিল না। আবার অনেকেই মনে করছেন, এমন সংলাপ পরিবারের সকলকে নিয়ে বসে ধারাবাহিক দেখার পরিবেশের সঙ্গে একেবারেই মানানসই নয়।

অন্যদিকে বিয়াস ধরের অভিনয় নিয়ে কিন্তু আলাদা করে কোনও অভিযোগ তুলছেন না অধিকাংশ দর্শক। বরং তাঁদের বক্তব্য, অভিনেত্রী হিসেবে তিনি নিজের চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবেই ফুটিয়ে তুলছেন। সমস্যা তৈরি হয়েছে মূলত চিত্রনাট্য এবং সংলাপকে ঘিরে। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, অতীতের বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকেও পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের জটিলতা এবং কঠিন পরিস্থিতি দেখানো হয়েছে। কিন্তু সেই সময়েও অশ্রাব্য বা কুরুচিকর শব্দ ব্যবহার না করেই গল্প দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তাই বর্তমান ধারাবাহিকেও সেই সংযম বজায় রাখা উচিত ছিল বলেই মত দর্শকদের একাংশ।

আরও পড়ুনঃ “নকল গান গেয়েই অল ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে শ্রেয়া!” “লতা ও আশার পর অলকা-টলকা সবাই নকল…” কোটি টাকার গান গেয়েও তোমার অন্যেরটার প্রতি মোহ! নিজের এত হিট গান, তবু স্টেজে অন্যের গান কেন? শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিকদের নিয়ে বর্ষীয়ান গায়িকা আরতি মুখোপাধ্যায়ের বি*স্ফোরক মন্তব্যে তোলপাড়!

সমাজ মাধ্যমে এই পর্ব সম্প্রচারের পর থেকে সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে। কেউ বলছেন, দর্শকদের চমকে দেওয়ার জন্য এমন সংলাপ ব্যবহার করার প্রবণতা উদ্বেগজনক। আবার কেউ মনে করছেন, একটি জনপ্রিয় পারিবারিক ধারাবাহিকের ক্ষেত্রে ভাষা নির্বাচনের বিষয়ে আরও সতর্ক হওয়া দরকার। বিয়াস ধরের অভিনয়ের প্রশংসা করলেও তাঁর চরিত্রের মুখে এমন সংলাপ বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন বহু দর্শক। এখন দেখার, আগামী পর্বগুলিতে এই বিতর্কের পর নির্মাতারা গল্প বা সংলাপের ক্ষেত্রে কোনও পরিবর্তনের পথে হাঁটেন কি না।

You cannot copy content of this page