ডিভোর্সের রেশ কাটতে না কাটতে, ফাল্গুনের শেষেই গোপনে দ্বিতীয় বিয়ে! ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ইতিমধ্যেই তিনি নাকি অন্তঃসত্ত্বা! অভিনেত্রীর কাণ্ডে সরগরম টলিপাড়া! চলতি বছরেই নতুন সংসারে আসছে ছোট্ট অতিথি?

জীবনের গল্প সব সময় সরলরেখায় এগোয় না। কখনও সাফল্য, কখনও ভাঙন, আবার সেই ভাঙন থেকেই নতুন করে শুরু করার সাহস। আলো আর অন্ধকারের এই পথচলাতেই তৈরি হয় একজন মানুষের আসল পরিচয়। অনেক সময় ব্যক্তিগত লড়াইগুলোই একজনকে আরও দৃঢ় করে তোলে, বদলে দেয় জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। আর সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত, যেখানে অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের শক্তি হয়ে দাঁড়ায়।

কলকাতার মেয়ে তিনি নন, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা প্রতিভা। সংসারে আর্থিক টানাপোড়েন, মায়ের আত্মত্যাগ দেখে হয়েছেন বড়। খুব অল্প বয়সেই অভিনেত্রী হওয়ার ইচ্ছায় শহরে আসা। সেখান থেকে নিত্যদিনের সংগ্রাম আর নিজেকে প্রমাণ করার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুযোগ পান ছোটপর্দায়। মুখ্য চরিত্রে না হলেও, তাঁর অভিনীত বেশ কয়েকটি পার্শ্ব চরিত্র নজর কেড়েছিল সবার। জনপ্রিয়তা পেতেই, জীবনে আসে প্রেম। সহকর্মী তথা বন্ধুর দাদার হাত ধরেন তিনি। বিয়ে হয়ে দু’জনের।

সংসার সুখের হলেও, মূল সমস্যার শুরু সন্তান নিয়েই। বিয়ের পরেই অবশ্য, তাঁর জীবনে এসেছিল মাতৃত্বের অধ্যায়। যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি। গর্ভাবস্থার শেষ পর্যায়ে, দুর্ভাগ্যবশত এবং চিকিৎসার গাফিলতিতে ‘মা’ ডাক আর শোনা হয়নি তাঁর। তবে, সেই ইচ্ছা এক সময় প্রবল হয়ে ওঠে এবং নানান ব্যক্তিগত কারণে শুরু হয়ে দাম্পত্য কলহ। অনেকবার চেষ্টা করেও সংসার বাঁচাতে পারেননি তিনি। গত বছরের মাঝামাঝি দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

এরপরই অভিনেত্রীর পরিচয়কে পাশে রেখে, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই মুহূর্তে তাঁর ব্যবসায় পরিচিতি উল্লেখযোগ্য। তবে, জীবন কি কারোর জন্য থেমে থাকে? বিচ্ছেদের মাস কয়েক কাটতে না কাটতেই বসলেন বিয়ের পিঁড়িতে, এবারের জীবনসঙ্গীর সঙ্গে আলাপ ব্যবসার সূত্রেই। চলতি মাসেই নাকি ধুমধাম করে সামাজিক বিয়ে সেরেছেন। তবে, রয়েছে আরও বড় চমক! সূত্রের খবর অনুযায়ী, তিনি নাকি ইতিমধ্যেই দ্বিতীয়বার মাতৃত্বের দোরগোড়ায়!

আরও পড়ুনঃ “আনন্দ করতে গিয়েই র*ক্তাক্ত পরিণতি!” টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের উচ্ছ্বাসে বাজি ফা’টানো ঘিরে প্রকাশ্যে অভিনেতার উপর হা’মলা, ফা’টিয়ে দেওয়া হয়েছে নাক! অভিযোগের ১০ দিন পরেও অধরা অভিযুক্ত! সমাজব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে নেটপাড়া!

চলতি বছরের মাঝামাঝিতেই আসতে চলেছে নতুন সংসারে ছোট্ট অতিথি! গত বছরের শেষেই নাকি এই সুসংবাদ পেয়েছেন তিনি, এবার অপেক্ষায় দিন গুনছেন জীবনের নতুন অধ্যায়ের। জীবনের একের পর এক কঠিন অধ্যায় পেরিয়ে তিনি আবারও নতুন করে শুরু করার সাহস দেখিয়েছেন। ব্যক্তিগত ক্ষতি, দাম্পত্য ভাঙনের পরেও থেমে থাকেননি, বরং নতুন পথ বেছে নিয়েছেন। সামনে কী অপেক্ষা করছ, তা সময়ই বলবে। তবে, আপাতত তিনি নিজের জীবনের এই নতুন যাত্রাকে ঘিরে আশায় বুক বেঁধে এগিয়ে চলেছেন।

You cannot copy content of this page