“আমি যদি সামনে থাকতাম না, তাহলে…” রাজবীরের গায়ে বারবার হাত তুলছেন ‘টক্সিক গার্লফ্রেন্ড’ নন্দিনী, অভিনেত্রী এহেন আচরণেই বিরক্ত ভরত কল! বিগ বসের বাড়িতে থাকলে কী করতেন জানালেন? মনামীকেও ছাড়লেন না অভিনেতা, নিলেন একহাত?

বিগ বস বাংলার ঘরে রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঝামেলা নতুন কিছু নয়। কখনও তাঁদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হচ্ছে, আবার কখনও দেখা যাচ্ছে ঘনিষ্ঠ মুহূর্ত। তবে সাম্প্রতিক পর্বে দুজনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার রাজবীরের গায়ে বারবার হাত তুলতে দেখা গিয়েছে নন্দিনীকে। নন্দিনীর এমন আচরণে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন রাজবীরও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনা শুরু করেছেন দর্শকদের একাংশ। অনেকেরই দাবি, রাজবীরের সঙ্গে ঝামেলা করতে গিয়ে নন্দিনী এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁদের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা অভিনেতা ভরত কল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যাঁকে এত দিন সমর্থন করে এসেছেন, এবার তাঁর আচরণেই অসন্তুষ্ট অভিনেতা।

বিগ বসের ঘরে থাকাকালীন প্রথম থেকেই নন্দিনীর পাশে দাঁড়িয়েছিলেন ভরত কল। এমনকী, নন্দিনী তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করলেও অভিনেতা তাঁকে সমর্থন করতে পিছপা হননি। ভরতের মতে, নন্দিনী স্পষ্ট কথা বলতে পারেন এবং নিজের বক্তব্য সরাসরি প্রকাশ করার সাহস রাখেন। পাশাপাশি, খেলাটা কী ভাবে খেলতে হয়, সেটাও নন্দিনী ভালো করেই জানেন বলে মনে করেন তিনি। তবে রাজবীরের সঙ্গে সাম্প্রতিক ঘটনাটি ভরতেরও ভালো লাগেনি। প্রতিযোগী সায়ক ভরত কলের সঙ্গে গাড়িতে বসে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করেন। সায়কের প্রশ্ন ছিল, আগের দিনের পর্বে নন্দিনীর ব্যবহার ভরতের কেমন লেগেছে? উত্তরে অভিনেতা স্পষ্ট জানান, নন্দিনীর এই আচরণ তাঁর একেবারেই পছন্দ হয়নি। এমনকী, তিনি সেখানে উপস্থিত থাকলে নন্দিনীকে বোঝানোর চেষ্টা করতেন বলেও জানিয়েছেন।

সায়কের প্রশ্নের উত্তরে ভরত কল বলেন, “আমি যদি সামনে থাকতাম তাহলে অবশ্যই নন্দিনীকে বোঝানোর চেষ্টা করতাম। গতকালের ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি। এর আগেও নন্দিনীকে অনেকবার আমি বুঝিয়েছি।” অর্থাৎ, নন্দিনীর প্রতি সমর্থন থাকলেও তাঁর সব আচরণ যে ভরতের পছন্দ হচ্ছে না, তা স্পষ্ট। রাজবীরের সঙ্গে বারবার বিবাদে জড়ানো এবং তাঁর গায়ে হাত তোলার বিষয়টি অভিনেতার ভালো লাগেনি। এবার শুধু নন্দিনী নন, বিগ বসের অন্য প্রতিযোগীদের খেলাও নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। বিশেষ করে অভিনেত্রী মনামী ঘোষের খেলা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন ভরত। মনামী তাঁর অত্যন্ত প্রিয় হলেও প্রতিযোগী হিসেবে এখনও পর্যন্ত নিজের জায়গা তৈরি করতে পারেননি বলে মনে করেন তিনি। ভরতের মতে, মনামী এখনও পর্যন্ত খেলায় কোনও স্পষ্ট অবস্থান নিতে পারছেন না। বরং অন্য কয়েকজন প্রতিযোগী তাঁর তুলনায় অনেক ভালো খেলছেন বলেই মনে করছেন অভিনেতা।

আরও পড়ুনঃ রাজবীরের গায়ে হাত তোলা, সৃজলার মা-বাবাকে টেনে অপমান, শেষ সুযোগ পেয়েও শুধরোলেন না নন্দিনী! মাথা গরম বা ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, কোনও কারণেই অন্য প্রতিযোগীকে বারবার আ*ক্রমণ করার অধিকার কারও নেই! এই সপ্তাহেই পাকাপাকিভাবে বিগ বসের ঘর ছাড়তে হবে তাঁকে, ইঙ্গিত মিলেছে তেমনই?

এরপর বিগ বসের ঘরে জিতু কমল এবং সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ নিয়েও মজার ছলে মন্তব্য করেন ভরত কল। তাঁর মতে, জিতু এবং সৃজলা যে ভালোবাসার দিকটি দর্শকদের সামনে তুলে ধরতে চাইছেন, তার পিছনে ক্যামেরার আকর্ষণও থাকতে পারে। অভিনেতার ধারণা, এ ভাবে ঘনিষ্ঠতা দেখালে ক্যামেরার নজর সব সময় তাঁদের উপর থাকবে। নিজের উদাহরণ টেনে ভরত বলেন, তিনিও যদি মনামী কিংবা তনুশ্রীর সঙ্গে এমন কিছু করতেন, তা হলে ক্যামেরা তাঁর দিকেও থাকত। এরপর মজা করে তনুশ্রীকে নিয়ে নিজের একটি পরিকল্পনার কথাও জানান অভিনেতা। তিনি বলেন, “আমি তো তনুশ্রীকে বলেই এসেছি, তুই বিগ বসের ঘর থেকে বেরোলেই প্রত্যেক দিন রাতে আমরা মাচা শো করব।” সব মিলিয়ে রাজবীর-নন্দিনীর বিতর্ক থেকে শুরু করে মনামীর খেলা এবং জিতু-সৃজলার ঘনিষ্ঠতা, সব বিষয়েই নিজের মতামত জানালেন ভরত। এত দিন নন্দিনীর পাশে থাকলেও এবার তাঁর আচরণ নিয়ে আপত্তি জানানোয় নতুন করে চর্চা শুরু হয়েছে।

You cannot copy content of this page