স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি।’ শোটি সঞ্চালনা করেন অভিনেতা জিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোয়ের একটি প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারকা দম্পতি ভরত কল এবং জয়শ্রী মুখোপাধ্যায় খাবারের দোকানে রোল বিক্রি করেছেন। শুধু তাই নয় তাঁরা রোলটি নিজের হাতে বানাচ্ছেনও।
এই ভিডিও ভাইরাল হতেই দর্শকদের মধ্যে প্রশ্ন জেগেছে, কী এমন হ’ল যে তাঁরা বাড়িতে ৬ বছরের একটি বচ্চাকে ফেলে রোল বিক্রি করেছেন। আসল ঘটনটি হ’ল, ‘ইস্মার্ট জোড়ি’র সঞ্চালক জিৎ ওই তারকা জোড়িকে একটি ২.৫ ফুট লম্বা রোল বানাতে এবং সেটি বিক্রি করার টাস্ক দেন। যার জন্য তাঁরা একটি দোকানে ২.৫ ফুট রোল বানাচ্ছেন এবং সেটি বিক্রি করার চেষ্টা করছেন।
এই ভিডিও দেখে সবাই বেশ রোমাঞ্চিত। কারণ ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত তাঁরা রোলটি বিক্রি করতে পারলেন কিনা। তবে এই শনি ও রবিবার অর্থাৎ ৯ এবং ১০ জুলাই এপিসোডটি দেখলে বুঝতে পারা যাবে। আসলে জিৎ সব প্রতিযোগী তারকা জোড়িদের ডাকছেন এবং রান্না করার নানারকম চ্যালেঞ্জ দিচ্ছেন।
এই শোতে অংশ নিয়েছেন সোনালী চৌধুরী এবং তাঁর স্বামী রজত ঘোষ দস্তিদার, সৌরভ সাহা এবং তাঁর স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায় মতো টলিউডের তারকা জোড়িরা। ‘রান্নার রণক্ষেত্র’ মতো মজার এপিসোড নিয়ে আসছে এই সপ্তাহে ‘ইস্মার্ট জোড়ি।’







‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!