সৃজলাকে অ’চ্ছুত বলা থেকে খাবার না খাওয়া, বিগ বসের বাড়িতে কী কী অপ’মান সহ্য করেছেন নায়িকা? দিদি লিমার বি’স্ফোরক পোস্টে কাঠগড়ায় অভিনেতা সৌরভ!

‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিদিনই নতুন নতুন কারণে চর্চায় উঠে আসছেন অভিনেত্রী সৃজলা গুহ। কখনও নন্দিনীর সঙ্গে মনোমালিন্য, কখনও দুর্নিবারের সঙ্গে বন্ধুত্বের সমীকরণে বদল, আবার কখনও জীতু কমলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা, সব মিলিয়ে তাঁকে ঘিরে উত্তেজনা অব্যাহত। তবে এবার সৃজলাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিগ বসের বাড়িতে নিজেকে একা করে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী অভিনেত্রী ‘ভিকটিম কার্ড’ খেলছেন বলেও মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই বিতর্কেই সৃজলার পাশে দাঁড়িয়ে সরব হলেন তাঁর দিদি লিমা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিগ বসের বাড়িতে সৃজলার সঙ্গে হওয়া আচরণ নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন তিনি।

লিমার দাবি, বিগ বসের বাড়িতে প্রথম দিন থেকেই সৃজলাকে আলাদা করে রাখা হচ্ছে। অভিনেত্রীকে অচ্ছুত বলা, তাঁর হাতে রান্না করা খাবার খেতে না চাওয়া, তাঁর পাশে বসতে আপত্তি করা, এমনকী চোর-ডাকাত বলে অপমান করার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, সৃজলার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর দিদি। লিমার বক্তব্য, এত কিছু ঘটার পরেও বাড়ির অন্য সদস্যদের আচরণের বিরুদ্ধে কাউকে সেভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। অথচ সৃজলা কোনও বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

দিদির মতে, দিনের পর দিন এত অপমান এবং মানসিক চাপের মধ্যে থাকার পরেও সৃজলার পক্ষে কীভাবে সবার সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করা সম্ভব, তা একবার ভেবে দেখা উচিত। তাঁর অভিযোগ, অভিনেত্রীর প্রতিটি প্রতিক্রিয়াকে বড় করে দেখা হলেও তার নেপথ্যে কী পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেউ কথা বলছেন না। সৃজলাকে বিচার করার আগে তাঁর সঙ্গে হওয়া ঘটনাগুলিও বিবেচনা করা প্রয়োজন। লিমার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশ তাঁর অভিযোগের সঙ্গে সহমত পোষণ করছেন, আবার কেউ কেউ মনে করছেন, বিগ বসের মতো প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকেই নিজের অবস্থান বুঝে খেলতে হয়।

অন্যদিকে, বিগ বসের বাড়িতে সৃজলার একা থাকার বিষয়টি নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। অভিনেত্রী নিজেও একাধিকবার জানিয়েছেন, বাড়ির অন্য সদস্যরা তাঁর সঙ্গে কথা বলেন না বা তাঁকে নিজেদের দলে রাখতে চান না। যদিও মনামী ও সোনামণির বক্তব্য, সৃজলা নিজেই বাকিদের থেকে দূরত্ব বজায় রাখেন এবং সবার সঙ্গে মিশতে চান না। এই প্রসঙ্গেই গত পর্বে নিজের মতামত জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদার দরবারে’ সৃজলার আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন, বিগ বসের বাড়িতে প্রত্যেকের সঙ্গে মিশে থাকাও খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁর মতে, সৃজলা নিজেই যদি অন্যদের থেকে আলাদা থাকেন, তাহলে পরে তাঁকে একা করে দেওয়ার অভিযোগ তোলার যৌক্তিকতা কোথায়? সেই সূত্রেই অভিনেত্রীর বিরুদ্ধে ‘ভিকটিম কার্ড’ খেলার অভিযোগ করেন সৌরভ।

আরও পড়ুনঃ “তাঁর শিল্পী সত্ত্বার প্রেমে পড়া অত্যন্ত স্বাভাবিক!” সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি ছিলেন তাঁর ‘ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড’, তাও কিংবদন্তি অভিনেতার সঙ্গে নাম জড়ানোয় কেন এত ক্ষু’ব্ধ লাবণী সরকার? নিছক শিল্পের প্রতি মুগ্ধতাকেই কি সর্ম্পকের রং দিয়েছিল মানুষ, নাকি দীর্ঘদিনের এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? দীর্ঘদিনের চর্চায় রাখঢাক না করেই কি জানালেন অভিনেত্রী?

সৌরভের এই মন্তব্যের পরেই সৃজলার দিদির সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। একদিকে বাড়ির সদস্যদের বক্তব্য, অন্যদিকে পরিবারের তরফে ওঠা একাধিক অভিযোগ, সব মিলিয়ে সৃজলাকে ঘিরে তৈরি হয়েছে দুই বিপরীত মত। আসলে অভিনেত্রী নিজে কতটা স্বেচ্ছায় দূরত্ব বজায় রাখছেন, আর কতটা পরিস্থিতির কারণে একা হয়ে পড়ছেন, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে তাঁর দিদির বক্তব্যে পরিষ্কার, পরিবারের তরফে সৃজলার পাশে থাকার বার্তাই দেওয়া হয়েছে। আগামী পর্বে এই বিতর্ক নিয়ে সৃজলা নিজে কী বলেন এবং বিগ বসের বাড়ির সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page