কল্পনা থেকে বাস্তব, মাসি হলেন ঋতাভরী? দিদিমা শতরূপার পোস্টে ইঙ্গিত, বড় মেয়ে চিত্রাঙ্গদার ঘরে কি এল পুত্র সন্তান?

সম্প্রতি টলিপাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে অভিনেত্রী চিত্রাঙ্গদাকে ঘিরে। কিছুদিন আগেই তিনি মা হতে চলেছেন বলে সুখবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। ২০২২ সালে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০২৬ সালের নারী দিবসে নিজের মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন। সেই সময় থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার নতুন করে শোনা যাচ্ছে, মার্চ মাসের শেষ দিকেই নাকি তাঁর কোল আলো করে এসেছে সন্তান। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত চিত্রাঙ্গদা নিজে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে জল্পনা আরও বেড়েই চলেছে।

এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যালের একটি ফেসবুক পোস্ট নিয়ে এখন আলোচনা তুঙ্গে। গত ২৮ মার্চ তিনি একটি আবেগঘন লাইন লেখেন, যা অনেকের মতে নতুন সদস্য আগমনের ইঙ্গিত দেয়। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?’ সঙ্গে ছিল একাধিক হার্ট ইমোজি। এই পোস্ট ঘিরেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। অনেকেই মনে করছেন, এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে সুখবরের আভাস।

শুধু পোস্টই নয়, তার নীচে আসা কয়েকটি মন্তব্যও সন্দেহ আরও জোরালো করেছে। এক নেটিজেন মন্তব্য করে জানান, তিনি নাকি আগেই খবর পেয়েছেন এবং চিত্রাঙ্গদার নাতি হয়েছে। সেই মন্তব্যের জবাব না দিলেও শতরূপা সেটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া আরও কয়েকজন ঘনিষ্ঠ মানুষও এমন মন্তব্য করেছেন, যা থেকে পুত্র সন্তানের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে। যদিও পরিবার থেকে কেউই স্পষ্ট করে কিছু জানাননি। তাই বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলেই ধরা হচ্ছে।

চিত্রাঙ্গদার ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আগ্রহ রয়েছে দর্শকদের। তাঁর স্বামী সম্বিত চট্টোপাধ্যায় পেশায় একজন সংগীতশিল্পী এবং জনপ্রিয় ব্যান্ড গোপনের সদস্য। ড্রামার হিসেবে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়, যা নিয়ে তখনও আলোচনা হয়েছিল। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও নিজের জায়গা তৈরি করেছেন চিত্রাঙ্গদা। ফ্যাশন দুনিয়ায় তাঁকে অনেকেই ‘ভিন্টেজ গার্ল’ বলে চেনেন। নিজের ভাবনা ও স্টাইলের জন্য তিনি আলাদা পরিচিতি পেয়েছেন।

আরও পড়ুনঃ “সহজ যেন জানতে পারে ওর বাবা কেন চলে গেল?” রহস্যে ঘেরা রাহুলের মৃ’ত্যু, অকালে পিতৃবিয়োগের য’ন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না! মানুষটাকে ফেরানো সম্ভব নয়, তবে সন্তানের জন্য ন্যায় বিচারের দাবিতে সরব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

পরিবারের দিক থেকেও চিত্রাঙ্গদার জীবন বেশ আলোচিত। ছোটবেলা থেকেই মা শতরূপার কাছে বড় হয়েছেন তিনি এবং তাঁর বোন ঋতাভরী। বাবার পদবি ব্যবহার না করে মায়ের নামকেই নিজের পরিচয় হিসেবে বেছে নিয়েছেন চিত্রাঙ্গদা। সম্প্রতি বোন ঋতাভরী নিজে হাতে দিদির সাধের আয়োজন করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল। দুই বোনের সম্পর্ক বরাবরই গভীর এবং বন্ধুত্বপূর্ণ। এখন সকলের অপেক্ষা, কবে চিত্রাঙ্গদা নিজে এই খবরে সিলমোহর দেন এবং কবে দেখা মিলবে তাঁর সন্তানের।

You cannot copy content of this page