বিনোদনের জগতে এখন চর্চার কেন্দ্রে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। অনুষ্ঠানের ঘরে প্রতিযোগীদের কথাবার্তা, আচরণ এবং পারস্পরিক বিবাদ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছেই। এবার বিগ বসের ঘরে জিতু কমলকে ঘিরে বিতর্কে প্রশ্ন উঠল বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভ গঙ্গুলীকে নিয়েও। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি সমালোচনামূলক বক্তব্যে জিতুর কথাবার্তা ও অঙ্গভঙ্গির প্রসঙ্গ তুলে সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজমাধ্যমের একাংশ। সেই বক্তব্যে নারী সম্মান এবং ‘বাংলার আইকন’ পরিচয়ের দায়িত্ব নিয়ে সরব হয়েছেন অনেকেই।
বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেতা জিতু কমল। বিগ বস বাংলার ঘরে তাঁর উদ্দেশে করা কিছু মন্তব্য এবং সেই পরিস্থিতিতে প্রতিবাদের প্রসঙ্গ তুলে সমালোচনা করা হয়েছে। অনেকেরই বক্তব্য, জিতুকে উদ্দেশ্য করে ‘গুড়িয়া’ নিয়ে খেলার কথা বলা, ‘তুই একটা মেয়েছেলে’ বলা এবং ‘পুরুষ হয়ে দেখা’র মতো মন্তব্য করা হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে তার প্রতিবাদ চোখে পড়েনি। এই বিষয়টিকেই সামনে রেখে সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সমাজ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বাংলার আইকন হয়ে জিতুর জঘন্য নারী বিদ্বেষী মন্তব্য আর অঙ্গভঙ্গি ওনার চোখেই পড়ল না?” অভিযোগ, বিগ বসের ঘরে নারীদের উদ্দেশে এমন মন্তব্য করা হলে তার প্রতিবাদ হওয়া উচিত ছিল। এই ধরনের কথাবার্তাকে উপেক্ষা করা হলে নারী বিদ্বেষী মানসিকতার বিরোধিতা করার বার্তা দুর্বল হয়ে পড়ে। তবে এই বক্তব্য সম্পূর্ণই অসাধারণ মানুষের ব্যক্তিগত মতামত ও অভিযোগের ভিত্তিতে উঠে এসেছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে সমাজমধ্যমে আরও প্রশ্ন উঠছে, বিগ বসের প্রতিযোগীদের অসম্মানজনক আচরণ নিয়ে আলোচনা হলে এমন মন্তব্যের ক্ষেত্রেও একইভাবে প্রতিবাদ করা উচিত নয় কি? ‘বাংলার আইকন’ পরিচয় শুধু ক্রিকেটের সাফল্য কিংবা জনপ্রিয়তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ “নন্দিনী, এত তাড়াতাড়ি ভুলে যাও কেন?” “খারাপও লাগলো, হাসিও পেল, কথার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে, তোমার এই উপলব্ধি…” রাজবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে খোঁচা, পরক্ষণেই সৃজলাকে বাঁচানোর সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ মৈত্রেয়ী মিত্র! বিগ বস বাংলার কোন ঘটনায় অভিনেত্রীর চোখে ‘আরও একটু ওপরে’ উঠলেন তিনি?
সব মিলিয়ে, বিগ বস বাংলাকে ঘিরে জিতু কমলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাঁর বক্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নারী বিদ্বেষ, অসম্মানজনক ভাষার ব্যবহার এবং প্রতিবাদের দায়িত্ব। দেখা যাক আগামী সময় এই বিষয় নিয়ে কি তর্ক বিতর্ক বাড়তেই থাকবে? নাকি বিগ বস বাংলা নিয়ে আসবে আরও নতুন চমক ?






