ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক আয় তবে সহচরী। অন্দরমহল এর পর আবার সিরিয়ালে কামব্যাক করেছেন কনীনিকা এবং এসেই তিনি ছক্কা হাঁকিয়েছেন। প্রত্যেক সপ্তাহে তার সিরিয়াল সর্বজয়াকে হারিয়ে স্লট লিড করে থাকে।
বর্তমানে ধুন্ধুমার পর্ব চলছে আয় তবে সহচরীতে। আমরা দেখেছি যে ডান্স কম্পিটিশন সই আর বরফি জিতেছে। তারপর সমরেশের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরেছে সহচরী। কিন্তু এদিকে সহচরীকে ডিভোর্স দিতে চাইছে না সমরেশ কিন্তু ওদিকে দেবিনা তাকে চাপ দিচ্ছে। আর এবার সমরেশকে পাওয়ার জন্য মোক্ষম চাল চালল দেবিনা।
সে বাড়ির লোকেদের স্পষ্ট জানিয়ে দেয় যে এবার তাকে জোর করে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকার ওই পরিবারের কারোর নেই। তার কারণ সে সমরেশের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে উপস্থিত সকলের মাথা ঘুরে যায়। সহচরীর লজ্জায় মাথা কাটা যায়।এবার দেবিনা সত্যিই মা হতে চলেছে কিনা সেটা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে দর্শক মহলের মধ্যে।

সেই সঙ্গে উঠে এসেছে আরও একটি প্রশ্ন। দেবিনা আবার বরফির বোন। দেবিনা আর বরফির বাবা একইজন। আবার দেবিনা বরফির শ্বশুরমশাইয়ের সন্তানের মা হতে চলেছে। তাহলে দেবিনার সন্তান হিসাব অনুযায়ী টিপুর সৎ ভাই অথবা বোন আবার অন্যদিকে তার বৌ বরফির দিদির ছেলে অথবা মেয়ে। তাই টিপু বরফি দেবিনার সন্তানকে ভাই/বোন নাকি ভাগ্নে/ভাগ্নি ডাকবে এই নিয়ে নেটিজেনরা চিন্তাভাবনা শুরু করেছেন।






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?