সুপারস্টারের স্ট্রাগল! আজকের তারকাকেই কেউ কলকাতায় থাকার জায়গা দেয়নি! শিয়ালদহ স্টেশন থেকে ‘আরবানা’ ‘দাদাগিরি’র মঞ্চে নিজের শুরুর দিনের অপমানের কথা জানালেন দেব

আজ টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দেব। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও তাঁর পরিচিতি যথেষ্ট। তবে এই সাফল্যের জায়গায় পৌঁছনোর পথটা মোটেই সহজ ছিল না। সম্প্রতি জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চে নিজের জীবনের শুরুর দিকের স্ট্রাগলের কথা বলতে গিয়ে তেমনই এক অভিজ্ঞতার কথা জানালেন দেব। সেখানে তিনি জানান, একটা সময় কলকাতায় থাকার জন্য একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু বারবার বাড়িওয়ালাদের আপত্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে।

দেব জানান, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ মুক্তি পাওয়ার আগে পর্যন্ত তিনি হাওড়ার একটি ভাড়া বাড়িতেই থাকতেন। এসভিএফের কর্ণধারদের সেই ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকতেন পরিচালক রবি কিনাগীও। প্রায় চার বছর হাওড়ায় থাকার পরও কলকাতায় নিজের জন্য একটি ভাড়ার ফ্ল্যাট খুঁজে পাননি অভিনেতা। দেবের কথায়, এমন নয় যে তিনি ইচ্ছে করেই হাওড়ায় থাকতেন। কলকাতায় থাকার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এমনকি কোনও ফ্ল্যাট পছন্দ হয়ে গেলেও শেষ পর্যন্ত বাড়িওয়ালারা তাঁকে ঘর দিতে রাজি হতেন না।

কেন এমনটা ঘটত, সেই কারণও ‘দাদাগিরি’র মঞ্চে স্পষ্ট করে জানান দেব। তাঁর বক্তব্য, তিনি তখন একা থাকতেন এবং মুম্বই থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। সেই সময় অনেক বাড়িওয়ালার মনে তাঁকে নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁদের ধারণা ছিল, একা থাকা এই তরুণ ছেলে হয়তো বাড়িতে কোনও সমস্যা তৈরি করতে পারেন। দেব জানান, পরপর দুই তিনজন বাড়িওয়ালা তাঁকে সরাসরি ফ্ল্যাট দিতে অস্বীকার করেছিলেন। সেই ঘটনাগুলিই শেষ পর্যন্ত তাঁর মধ্যে নিজের বাড়ি কেনার জেদ তৈরি করে।

এরপর আর ভাড়ার বাড়িতে না থেকে নিজের ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন দেব। পরবর্তীতে দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনে নিজের প্রথম ফ্ল্যাট কেনেন তিনি। ‘দাদাগিরি’র মঞ্চে অভিনেতার এই পুরনো অভিজ্ঞতার ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই দেবের সেই সময়ের লড়াই এবং নিজের লক্ষ্যে পৌঁছনোর মানসিকতাকে প্রশংসা করেছেন। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন এবং পুরনো সম্পর্ক নিয়েও সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ ঠোঁটকা’টা স্বস্তিকা! ‘পৃথিবীর বাকি সবাই ভার্জিন, শুধু আমার মেয়েই…?’ নিজ কন্যা অন্বেষার প্রেম, বিয়ে নিয়ে চাঁচাছোলা মন্তব্য নায়িকার

অন্যদিকে, দেব ও শুভশ্রীর জুটিকে ঘিরেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। আসন্ন ছবি ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। রূপক তিওয়ারির গাওয়া গানটিতে লাদাখের মনোরম পরিবেশে দেব ও শুভশ্রীর রোম্যান্টিক মুহূর্ত নজর কেড়েছে। ফলে একদিকে ‘দাদাগিরি’র মঞ্চে দেবের পুরনো দিনের সংগ্রামের কথা সামনে এসেছে, অন্যদিকে নতুন ছবির গানেও তাঁর সঙ্গে শুভশ্রীর রসায়ন নিয়ে চর্চা শুরু হয়েছে।

You cannot copy content of this page