বৃহস্পতিবার প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’ এর প্রথম ঝলক। ছবির মুখ্য ভূমিকায় অভিনেতা দেব (Dev) ও যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। ছবি সম্বন্ধে আগেই জানা গিয়েছিল কয়লা খনি অঞ্চলের সমাজজীবন ‘খাদান’ ছবির প্রেক্ষাপট। আর সেখানে নেতৃস্থানীয় চরিত্রে দেখা যাচ্ছে দেবকে।
প্রকাশ্যে এল দেবের ‘খাদান’ টিজার!
এই ছবিতে দেবের সাজ দর্শক মহলকে চমকে দিয়েছে। লম্বা চুল, একগাল দাড়ি, মুখে জ্বলন্ত বিড়ি। একেবারে অন্য ভূমিকায় দীপক অধিকারী। তিনি কুঠার হাতে একের পর এক শত্রুদের নিকেশ করছেন। তার সঙ্গেই অভিনেতার জমজমাট অ্যাকশন ও মেঠো সংলাপ অনুরাগীদের অবাক করে দিয়েছে। যীশু সেনগুপ্তের উপস্থিতিও নজর কাড়বার মতোই।
গত কয়েক বছরে দেবের মূলত দেখা মিলেছে বিভিন্ন পারিবারিক ছবিতে। কিন্তু গত বছর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’, ‘বাঘা যতীন’ বা ‘প্রধান’-এর মতো ছবিতে অ্যাকশন অবতারে ধরা দেন নায়ক। তবুও অনুরাগীদের আক্ষেপ ছিল, দেবকে কমারশিয়াল ছবিতে দেখা যাচ্ছে না। অ্যাকশন ছবিতে দ্রুত নায়ককে ফেরার আর্জি জানান তাঁরা।

‘খাদানের’ মাধ্যমে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবকে। টিজ়ারে অভিনেতার ধারালো সংলাপ, ‘‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি। ওটা আমারই কাজ!’’ বাংলা সিনেমায় দেব নতুন চমক হাজির করেছেন। এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
আরও পড়ুন: জমজমাট হরগৌরী! ধারাবাহিকে এন্ট্রি নিলো প্রভাকর, চমকে দেওয়া ট্র্যাক এলো গল্পে
যদিও ছবির ঝলক প্রকাশের পর দক্ষিণী ছবির সঙ্গে অনেকেই এই ছবির তুলনা করেছেন। দেবের লুকের সঙ্গে ‘কেজিএফ’ ও ‘সালার’ ছবির প্রসঙ্গ তুলছেন নেটপাড়া। এখন দেখা যাক দেবের নতুন ছবি বক্স অফিসে কতটা ছাপ ফেলতে পারে।
View this post on Instagram






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?