ছোটপর্দা থেকে বড়পর্দা, ইতোমধ্যেই জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ‘দিব্যজ্যোতি দত্ত’ (Dibyojyoti Dutta)। দর্শকরা বরাবরই তাঁকে রোম্যান্টিক নায়ক হিসেবেই দেখে এসেছেন। টেলিভিশনে একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়েছেন। ‘অনুরাগের ছোঁয়া’ থেকে ‘দেশের মাটি’, ‘জয়ী’ কিংবা ‘চুনি পান্না’, প্রতিটি কাজেই তিনি নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিয়েছেন। তবে পর্দায় প্রেমিকের চরিত্রে যতটাই সাবলীল, বাস্তব জীবনে নাকি তিনি একেবারেই উল্টো!
এমনটাই মজার ছলে জানালেন তাঁর মা। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ মায়ের সঙ্গে হাজির হতে চলেছেন দিব্যজ্যোতি। অনুষ্ঠানের একটি ঝলক ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সেখানে নায়কের মা হাসতে হাসতেই বলেন, ছেলের মধ্যে এখনও নাকি তেমন পরিণত ভাব আসেনি! প্রেম করার ব্যাপারেও সে বেশ অনভিজ্ঞ, প্রেমিকা জোগাড় করা নাকি তার পক্ষে সম্ভবই না! ছেলের সামনে এমন মন্তব্য করতে একটুও দ্বিধা করেননি তিনি। দিব্যজ্যোতি অবশ্য সঙ্গে সঙ্গে মাকে থামাতে চান।
যদিও পুরো মুহূর্তটাই ছিল নিছক হাসি-ঠাট্টার, উপস্থিত সবাই উপভোগও করেছেন প্রাণ খুলে। প্রসঙ্গত, দিব্যজ্যোতির ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা অবশ্য নতুন নয়। তাঁর প্রথম ধারাবাহিকের সহ-অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন একসময় বেশ চর্চায় ছিল। পরে অনন্যা দাস এবং স্বস্তিকা দত্তর সঙ্গেও তাঁর নাম জড়ায়। এমনকি একই ধারাবাহিকের আর এক অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীকেও ঘিরে নানা কথা শোনা যায়। যদিও প্রতিবারই তিনি স্পষ্ট করেছেন, এসবই ভিত্তিহীন।
নিজেকে এখনও অবিবাহিত এবং সিঙ্গল বলেই পরিচয় দেন তিনি। ছোটপর্দার সাফল্যের পর বড়পর্দাতেও কত বছর পা রেখেছেন দিব্যজ্যোতি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যর চরিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি কাজের ক্ষেত্রেও বৈচিত্র্য আনতে চান তিনি। ইতিমধ্যেই জানিয়েছেন, ‘গুন গুন করে মহুয়া’ ছবিতে সহকারী পরিচালক হিসেবেও যুক্ত থাকবেন। অর্থাৎ ক্যামেরার সামনে যেমন স্বচ্ছন্দ, তেমনই ক্যামেরার পেছনের কাজেও আগ্রহী এই অভিনেতা।
আরও পড়ুনঃ “পালিয়ে বিয়ে করেছি, সংসার শুরুতেই বুঝেছিলাম ভুল…ফোন পেয়ে মা তিন-চার ঘণ্টা সেখানেই বসে ছিলেন” জীবনের অন্যতম কষ্টের স্মৃতি ভাগ করলেন নবনীতা দে! “এত খারাপ অভিজ্ঞতা হতে পারে, কল্পনাও করিনি” কোন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েছিলেন অভিনেত্রী?
এদিকে, প্রেম দিবসেই প্রকাশ্যে এসেছে তাঁর পরবর্তী ছবি ‘রেড ফ্ল্যাগ- ভালোবাসা বেশি’র প্রথম ঝলক। সেখানে দিব্যাণী মন্ডলের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবির নামেই প্রেমের ইঙ্গিত স্পষ্ট। মজার বিষয়, পর্দায় তিনি যতবার প্রেমের গল্পে জড়ান, বাস্তব জীবনে ততটাই নিজেকে দূরে রাখেন, কমপক্ষে তাঁর দাবি তাই। তবে ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে মায়ের অকপট মন্তব্য যে দর্শকদের আরও কিছুদিন আলোচনায় রাখবে, তা বলাই যায়।
View this post on Instagram






“মঞ্চকে ‘মাচা’ বলে অপমান করবেন না…এই টাকা দিয়েই যেমন আমার পেট চলেছে, অনেকের বাড়ি-গাড়িও হয়েছে” শিল্পী হয়েও অন্যের শিল্প সাধনাকে তাচ্ছিল্য! মঞ্চভিত্তিক অনুষ্ঠানকে ছোট করে দেখার প্রবণতা নিয়ে সরব, গায়িকা কেকা ঘোষাল!