টলি গসিপের খবরেই মান্যতা! “আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম” সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন সুস্মিতা রায়! বিচ্ছেদের ছয় মাস পর আবার বিয়ের পিঁড়িতে, স্বামীর নাম কী?

সামাজিক মাধ্যমে গতকাল সন্ধ্যায় রহস্য তৈরি করা সেই পোস্টের পর আজ সকাল হতেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন ‘সুস্মিতা রায়’ (Susmita Roy) ! এদিন তিনি নিজেই শেয়ার করলেন তাঁর বিয়ের (Susmita Roy Second Marriage) ছবি। লাল রঙের মিলন্তি বিয়ের সাজে একসঙ্গে দেখা গেল তাঁকে এবং তাঁর নতুন স্বামীকে। ছবিতে স্পষ্ট, এটি কোনও ইঙ্গিতপূর্ণ পোস্ট নয়, বরং তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের প্রকাশ্য ঘোষণা! ছবির সঙ্গে সুস্মিতা যে কথাগুলি লিখেছেন, তা ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তিনি লেখেন, “যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম, সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে, তবে এবার আমরা একসাথে।” এই কথাগুলোর মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তাঁদের সম্পর্কের গভীরতা এবং দীর্ঘ পথচলার ইঙ্গিত।

বরের পরিচয়ও এবার সামনে, যদিও টলি গসিপ (Tolly Gossip) -এর তরফে সবার আগেই জানানো হয়েছিল যে সুস্মিতার নতুন স্বামীর নাম শুভাশিস দে, সুস্মিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারও তিনি! কিছুদিন ধরেই তাঁদের একসঙ্গে থাকার খবর ঘনিষ্ঠ মহলে ঘুরছিল, তবে তা নিয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেননি অভিনেত্রী। এই পোস্টের মাধ্যমে সেই সম্পর্কই আনুষ্ঠানিক রূপ পেল।

প্রসঙ্গত, তাঁদের বর্তমান ঠিকানা নিউ টাউন বলেও জানিয়েছিলাম আমরাই। এদিকে, এর আগে সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তাঁর প্রথম স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর অনেক প্রশ্ন উঠেছিল। তারপর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে তিনি কাজ, ব্যবসা এবং নিজের নতুন পরিকল্পনায় মন দেন। তাই হঠাৎ এই বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট অনেকের কাছেই প্রথমে ধোঁয়াশা তৈরি করেছিল।

আরও পড়ুনঃ “এই বরটাও আমারই খুঁজে দেওয়া…থামিস প্লিজ, এটাই যেন লাস্ট বিয়ে হয়!” দাদার প্রাক্তন স্ত্রী তথা ‘কুটনি বৌদি’ সুস্মিতার দ্বিতীয় বিয়ে নিয়ে, খোঁচা দিয়েই শুভেচ্ছা জানালেন সায়াক চক্রবর্তী! মাতৃত্ব নিয়ে কী বিশেষ পরামর্শ দিলেন তিনি?

তবে এটাও ঠিক, সুস্মিতা বরাবরই নিজের মতো করে চলতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি ভ্লগিং ও ব্যবসায়িক উদ্যোগে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করা তাঁর যাত্রা সহজ ছিল না। তাই জীবনের এই নতুন সিদ্ধান্তও তিনি নিয়েছেন নিজের শর্তেই। এবার আর একা নয়, পাশে আছেন তাঁর নতুন সঙ্গী।

You cannot copy content of this page