স্টার জলসা চ্যানেলের অন্যতম বিখ্যাত ধারাবাহিক হলো ধূলোকণা। সিরিয়ালের লালন ফুলঝুরির জুটি বেশ ভালো লেগেছে দর্শকদের। মানালি, ইন্দ্রাশিষ দে’র মত অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাই গল্পকে জমাট বাঁধতে আরও বেশকিছু টুইস্ট আনা হচ্ছে নিত্যদিন।
এতদিন সিরিয়াল দেখা গেছে যে বাড়ির ড্রাইভার লালন ড্রাইভারির পাশাপাশি গান গায়। গান নাকি তার নেশা। কিন্তু কিছুদিন আগেই সবাইকে অবাক করে দিয়ে সামনে এসেছে সিরিয়ালের নায়িকা ফুলঝুরির গানের প্রতিভা। এবার এক রিয়্যালিটি শো-এ গানের প্রতিযোগিতায় নাম লেখায় সে। ওদিকে ফুলঝুরির এমন অসাধারণ গানের গলা শুনে রীতিমত ভয় পেয়ে যায় চড়ুই। তাই ফুলঝুরিকে ব্যর্থ করতে চেষ্টা করে সে। কোনও এক বন্ধুকে দিয়ে ফুলঝুরিকে ঠান্ডা জল খাওয়ানোর ব্যবস্থা করে সে।
এদিকে ফুলঝুরি সেই ফাঁদে পা দেয় আর ঠান্ডা জল পান করে ফেলে। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল উঠেছে কমেন্ট বক্সে। নেটিজেনদের দাবি ফুলঝুরির এতটা ন্যাকামো না করলেও চলতো। কেউ কেউ জিজ্ঞেস করেছেন ফুলঝুরির কি এতটাই গোবর পোড়া মাথা?






‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!