স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল গাঁটছড়া। এই সিরিয়ালটি খুব অল্পদিনের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। টানা ছয় সপ্তাহ ধরে টিআরপি রেটিং তালিকায় এক নম্বরে আছে গাঁটছড়া।
আসলে গাঁটছড়ায় যেভাবে একের পর এক টুইস্ট আসছে, তাতে দর্শকরা প্রচন্ড খুশি। তথাকথিত কুচুটে ভিলেন এখানে নেই ঠিকই কিন্তু যেভাবে খড়ি তার দিদি দ্যুতি আর রাহুলকে একা হাতে সামাল দিচ্ছে এবং বদ মেজাজী ঋদ্ধিমান এর কাছাকাছি আসছে তাতে দর্শকরা জয়ধ্বনি দিচ্ছে এই সিরিয়ালের নামে।
বর্তমানে সিরিয়ালে দেখানো হবে মহা টুইস্ট।রাহুল দ্যুতিকে বিয়ে না করতে রাজি হওয়ায় বাধ্য হয়ে নিজের গর্ভে থাকা সন্তানকে পিতৃপরিচয় দিতে নিজের প্রাক্তন প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যায় দ্যুতি। অন্যদিকে রাহুল পরিবারের ঠিক করা মেয়ে প্রিয়ন্তীকে বিয়ে করবে বলে ঠিক হয়। যা শুনে রাগে ফেটে পড়ে খড়ি।
এবার আগামী পর্বে দেখা যাবে যখন রাহুল প্রিয়ন্তীর সঙ্গে নাচ করার পর হাঁটু গেঁড়ে বসে তাকে বলবে যে উইল ইউ ম্যারি মি সেই সময় সেখানে কনে সাজে দ্যুতিকে নিয়ে উপস্থিত হবে খড়ি। প্রিয়ন্তী হ্যাঁ বলতেই রাহুল যখন প্রিয়ন্তীকে আংটিটা পড়াতে যাবে তখন পিছন থেকে খড়ি বলে উঠবে দাঁড়াও।
এরপর রাহুল পিছন ফিরে তাকাতেই প্রথমে খড়ি কে দেখবে তারপরে দেখবে বনিকে তারপর সে দেখবে কনের সাজে দ্যুতি।দ্যুতি তখন রাহুলের মুখের কাছে এসে বলল যে এই এনগেজমেন্ট হবে না।
যে কথা শুনে ঋদ্ধিমান এবং রাহুল দুজনেই চমকে যায়।এরপর দ্যুতির সঙ্গেই রাহুলের বিয়ে হবে কিনা সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে গাঁটছড়া।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!