শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই টিআরপি তালিকায় দুর্দান্ত ফলাফল করতে শুরু করেছে গাঁটছড়া। কয়েক সপ্তাহ যেতে না যেতেই মিঠাই কে টপকে টিআরপি রেটিংয়ে তালিকায় প্রথম স্থান অধিকার করেছে গাঁটছড়া। ঋদ্ধিমান এবং খড়ির যুগলবন্দী দেখার জন্য মুখিয়ে থাকে মানুষ।
ইতিমধ্যেই ভাগ্যের ফেরে দ্যুতি এবং রাহুলের বদমাইশি তে একে অপরকে বিয়ে করতে বাধ্য হয় খড়ি এবং ঋদ্ধিমান। দ্বিরাগমনে ঋদ্ধিমান খড়ির সাথে তাদের বাড়িতে আসে। এরপর দেখা যায় দ্যুতি চুপিসারে বাড়ি ফিরে এসেছে এবং সে ধরা পড়েছে খড়ির হাতে। সেই সময় ঝামেলায় খড়িকে তাজ্য স্ত্রী ঘোষণা করে ঋদ্ধিমান।
এরপর মহাশিবরাত্রির ধামাকাদার পর্ব দেখানো হবে বলে প্রোমো আসে স্টার জলসায়। সেখানেই দেখা যাবে যে সকলকে লুকিয়ে দ্যুতি আসবে শিবের মাথায় জল ঢালতে এবং সেখানেই তখন উপস্থিত থাকবে খড়ি এবং ঋদ্ধিমান।খড়ি ঋদ্ধিমান কে ডেকে গোটা ঘটনাটা দেখা দেয় এবং প্রমাণ করে দেবে যে রাহুলের হাত ধরেই সেদিন দ্যুতি পালিয়েছিল।
অন্যদিকে আগামীকাল কী হতে চলেছে?খড়ি শিবের মাথায় যখন জল ঢালতে যাবে তখন কুমার এসে তাকে ফোন দিয়ে বলে যে আপনার বোন আপনাকে ফোন করেছে। বনি তখন তাকে জানায় যে দ্যুতি মন্দিরে পৌঁছে গেছে। তুই কিন্তু ওকে চোখে চোখে রাখবি।
তখন খড়ি বলে যে, বনি তুই ফোনটা রাখ আমি দেখে নিচ্ছি। এরপরে খড়ি যখন মহাদেবের মাথায় জল ঢালে তখন তার পিছনে উপস্থিত হয় দ্যুতি। বাবার মাথায় জল ঢেলে খড়ি প্রার্থনা করে যে আজ যেন যেটা আমি ঋদ্ধিমান বাবুকে বলেছি সেটা যেন প্রমাণ করতে পারি। এর পরে কী হবে তা জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?