নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরেছে বাংলা অ্যাডভেঞ্চার (Adventure) ফ্র্যাঞ্চাইজির অন্যতম জনপ্রিয় ‘যকের ধন’। সুরিন্দর ফিল্মসের ব্যানারে ৩০ মে মুক্তি পেয়েছে ‘সোনার কেল্লায় যকের ধন’ (Sonar Kellay Jawker Dhan)। পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবিটি ছুটির মরসুমের উপযুক্ত এক রোমাঞ্চকর ভ্রমণ, যেখানে পুরনো ফেলে আসা কল্পনার সঙ্গে মিশে আছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ছোটদের সঙ্গে বড়রাও ছবির জগতে হারিয়ে গিয়েছেন এই নতুন অভিযানে।
এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডঃ রুবি চট্টোপাধ্যায়, অর্থাৎ কোয়েল মল্লিক (Koel Mallick) । নিজের স্বকীয় অভিনয়ে তিনি আবারও প্রমাণ করেছেন, কেন তাঁকে আজও বাংলার অন্যতম সেরা অভিনেত্রী বলা হয়। তাঁর পাশে রয়েছেন দুই জনপ্রিয় অভিনেতা—পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) এবং গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) । কুমার এবং বিমলের চরিত্রে এই দুই তারকার রসায়ন নিয়ে দর্শক রীতিমতো উৎসাহী।
এদিন এক সাক্ষাৎকারে গৌরব এবং পরমব্রতকে প্রশ্ন করা হয়, তাঁদের দুজনের সঙ্গেই অভিনয় করেছেন কোয়েল। সেই সূত্রে কি কখনো ভালোলাগা বা দুর্বলতা তৈরি হয়েছে তাঁর প্রতি? গৌরবের থেকে মেলা উত্তর ছিল অত্যন্ত সাহসী। তিনি বলেন,”কয়েল দির ওপরে আমার একটা ক্রাশ ছিলই। এমনকি কয়েল, স্বস্তিকা এবং রাইমা দিদের সঙ্গে হিরো হিসেবে কাজ না করতে পারার আক্ষেপটা রয়েই যাবে।
খুব দুঃখিত যে আমি ওদের ভাই হয়েই রয়ে গেলাম, প্রেমিক বা নায়ক হতে পারলাম না। শুধু অভিনেত্রী হিসেবে নয়, নারী হিসেবেও তাঁরা খুব সুন্দর এবং অনন্য।” গৌরবের এই সাহসী স্বীকারোক্তি প্রশংসাও কুড়িয়েছে অনেকের। তাঁর মতে, শুধুই অভিনেত্রী হিসেবে নয়, নারী হিসেবেও এই তিনজন একজনের থেকে আরেকজন আলাদা এবং অনন্য। আবার ছবির প্রচারে ব্যস্ত তারকাদের মুখে এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন।
আরও পড়ুনঃ নতুন রহস্য সমাধানে ব্রতী হয়েছে শুভ! এদিকে, শুভর জায়গা নিতে আদিদের ঘরে চলে এসেছে মোহনা! আদির মন থেকে কি শুভকে বের করতে পারবে মোহনা? কোন দিকে মোড় নেবে গৃহপ্রবেশ ধারাবাহিকের গল্প?
অন্যদিকে, পরমব্রত কিছুটা সংযত মন্তব্য করলেও, তিনজনের মধ্যে পেশাদার সম্পর্ক এবং বন্ধুত্বের বুনন যে দীর্ঘ দিনের, তা বোঝা গেল। সব মিলিয়ে বলাই যায়, কয়েল মল্লিক যে আপামর বাঙালির ক্রাশ তা বলার অপেক্ষা রাখে না। তবে গৌরবের এই অকপট স্বীকারোক্তি যেমন ছিল চমকে দেওয়ার মতো, ঠিক তেমনি সেখানে ছিল টলিউডের তিন অন্যতম অভিনেত্রীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সন্মানের ছাপ।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!