‘গুন গুন করে মহুয়া’য় সন্ধ্যা রায়ের ছায়া, গুরুর স্পর্শে গড়ে ওঠা এক তারকার গল্পে গুরু ‘সন্ধ্যা’ হচ্ছেন কে?

বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায়কে নতুনভাবে তুলে ধরতে আসছে ‘গুন গুন করে মহুয়া’। এই ছবিতে কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায় থাকছেন গুরুর চরিত্রে, যিনি নবাগতা মহুয়ার জীবনে আলো জ্বালিয়েছিলেন। কীভাবে সংলাপ বলতে হয়, কীভাবে ক্যামেরার সামনে নিজেকে স্বাভাবিক রাখতে হয়, এমনকি নীরব অনুভূতিকেও অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে হয়, সেই প্রতিটি সূক্ষ্ম বিষয় মহুয়াকে শিখিয়েছিলেন তিনি।

মাত্র তেরো বছর বয়সে মহুয়া রায়চৌধুরী এসে পৌঁছেছিলেন সন্ধ্যা রায়ের কাছে। তখনও নাচের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তাঁর, তবুও তাঁর স্বতঃস্ফূর্ত নৃত্যভঙ্গি মুগ্ধ করেছিল পরিচালক তরুণ মজুমদার এবং সন্ধ্যা রায়কে। ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ছবির স্ক্রিন টেস্টের সময় নিজে হাতে শাড়ি পরিয়ে দিয়েছিলেন সন্ধ্যা, যা ছিল এক আবেগঘন মুহূর্ত এবং নতুন যাত্রার সূচনা।

তরুণ মজুমদারের সেই বিখ্যাত উক্তি আজও স্মরণীয়, যেখানে তিনি বলেছিলেন মেয়েটিকে তোমার হাতে দিলাম তুমি ওকে তৈরি করে নাও। সেই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সন্ধ্যা রায়। শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও নানা ওঠাপড়ায় মহুয়ার পাশে ছিলেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ার হলেও মহুয়ার জনপ্রিয়তা ছিল বিস্ময়কর এবং তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।

মাত্র ২৬ বছর বয়সে মহুয়ার আকস্মিক মৃত্যু আজও রহস্যে ঢাকা। আত্মহত্যা না খুন সেই প্রশ্ন এখনও ঘুরে বেড়ায় বাঙালির মনে। এই অমীমাংসিত রহস্যের উত্তর খুঁজতেই তৈরি হচ্ছে তাঁর জীবনীচিত্র। এই ছবিতে মহুয়ার চরিত্রে অভিনয় করবেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিক, যিনি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন।

আরও পড়ুনঃ ভোট শুধু দায়িত্ব পালন নয় ভোট আমার কাছে উৎসব! ছোটবেলায় মা আঙ্গুলে দাগ কেটে মেটাতেন ভোটের উৎসাহ! ভোট আবহে অকপট ইন্দ্রানী হালদার

প্রযোজক রাণা সরকার জানিয়েছেন, মহুয়ার জীবন এবং প্রতিভা এতটাই বিস্তৃত যে তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। এই ছবিতে ব্যক্তি এবং অভিনেত্রী মহুয়া দুই দিকই সমান গুরুত্ব পাবে। পাশাপাশি গান গাইবেন দেবলিনা নন্দী এবং শোনা যাচ্ছে তিনি মহুয়ার দিদির চরিত্রেও অভিনয় করবেন। ছবির প্রযোজনায় রয়েছে DCM Film and Entertainment Production।

You cannot copy content of this page