টলিউডের (Tollywood) অন্যতম নামজাদা অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। কিংবদন্তী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। কলেজে পড়ার সময় প্রথম সিনেমায় অভিনয় করার সুযোগ পান। কিন্তু পড়ার চাপে সেই সুযোগের সদব্যবহার করতে পারেননি। তারপরই সুযোগ আসে ‘নাটের গুরু’র।
বাংলার তৎকালীন সুপারস্টার জিতের হাত ধরে সিনে দুনিয়ায় এন্ট্রি। তারপর আর ফিরে তাকাতে হয়নি। এসেছে একের পর এক সুযোগ। কেরিয়ার যখন মধ্যগগনে কোয়েলের সঙ্গে সম্পর্ক হয় প্রযোজক নিসপাল সিংয়ের। পর্দার আড়ালে চলতে থাকে প্রেম। লং ড্রাইভ থেকে কফি ডেট চলতে থাকে রমরমিয়ে।

একবার এক ঘটনা ঘটে মল্লিক বাড়ির অন্দরে। খেতে বসেই নিজের ভালোবাসার মানুষের কথা পরিবারের কাছে ব্যক্ত করেছিলেন কোয়েল মল্লিক। এক সাক্ষাৎকারে তিনি জানান, নিসপালের সঙ্গে তখন তিনি চুটিয়ে প্রেম করছেন। প্রেমের বয়স প্রায় সাত। তখন খাবার টেবিলে প্রেমের জিকর করেন নায়িকা।
ভাবছেন শুনে রঞ্জিত মল্লিকের প্রতিক্রিয়া কী? আর পাঁচজন বাবার মতো কি ক্ষেপে উঠলেন তিনি? একেবারেই না। বরং বলে ওঠেন, ‘নিসপাল ছেলেটা বেশ ভালো’। বাবার কথা শুনে মুচকি হাসেন কোয়েল। তারপরই প্রেমে সিলমোহর পরে যুগলের।
আরও পড়ুনঃ “নিজে অতটা ট্যালেন্টেড নই, তাই অভিনয় নিয়ে ভয় রয়েছে, সিনিয়র অ্যাক্টরদের দেখে কাজ শিখছি, এটা বিরাট বড় প্রাপ্তি!” অকপট অভিনেতা আদৃত রায়
বর্তমানে নিসপালের সঙ্গে সুখের সংসার তাঁর। তাঁদেরকে একটি ছেলেও রয়েছে। আর একটি এলো বলে। আপাতত, মিতিন মাসি ছাড়া অন্য কোনও চরিত্রে কাজ করছেন না তিনি। কেরিয়ার-সংসার তাল মিলিয়ে সিদ্ধ হস্তে সামলে চলেছেন নায়িকা।






“ঠাঠাপোড়া গরমে শাল আর সানগ্লাস পরে নৌকায় ছবি তুলছে গজেন্দ্র” নরেন্দ্র মোদীর গঙ্গাবিহারকে ‘প্র্যাকটিকালি ড্রামা’ বলে কটাক্ষ, প্রধানমন্ত্রীকে ‘মাল’ আখ্যা দিয়ে বিতর্কে ঋত্বিক চক্রবর্তী! সমাজ মাধ্যমে অভিনেতাকে ঘিরে নিন্দার ঝড়!