‘প্রিয়াঙ্কা নয়, শুভশ্রীর হওয়ার কথা ছিল পল্লবী!’ রাজের প্রথম পছন্দ শুভশ্রী হলেও ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা সরকার কিভাবে হলেন নায়িকা? কেন হয়েছিল পরিবর্তন, মৃ’ত্যুর আগে কী জানিয়ে গিয়েছিলেন রাহুল?

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে। এই ছবির মাধ্যমে রাহুল-প্রিয়াঙ্কার জুটি টলিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে জানলে অবাক হবেন, ছবির শুরুতে নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা ছিল না। পরিচালক রাজ চক্রবর্তী প্রথমে শুভশ্রী গাঙ্গুলীকে কাস্ট করার সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাৎ কেন সেই সিদ্ধান্ত বদল হয়? কী ছিল এর পিছনে কারণ?
রাহুল নিজেই একবার এই ঘটনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রথমত, ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা ছিল না। তখন শুভশ্রীকে প্রায় চূড়ান্তভাবে নায়িকা হিসেবে ঠিক করা হয়েছিল। তবে যখন আমি অডিশনের জন্য সিলেক্ট হলাম, তখন রাজ বুঝতে পারলেন যে, শুভশ্রী এবং আমার শারীরিক গড়ন মিলছে না। শুভশ্রী কিছুটা লম্বা এবং চওড়া, আর আমি একটু ছোটখাটো। তখন পরিচালক রাজ নিজেই আমাকে বলেছিলেন, “তোর চোখে আর কে আছে?”‘
রাহুল আরও জানান, তখন তিনি প্রিয়াঙ্কাকে একসঙ্গে ধারাবাহিকে কাজ করতে দেখতেন। সে সময় তিনি প্রিয়াঙ্কাকে পরামর্শ দেন, ‘একবার অডিশন দিয়ে দেখো।’ প্রিয়াঙ্কা অডিশনে অংশ নেন এবং সবার কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পান। রাহুল বলেন, ‘এটা এমন নয় যে শুভশ্রীকে কেউ পছন্দ করেনি। বরং সবাই তাকে পছন্দই করেছিল। কিন্তু আমাদের শারীরিক মিলটা একটু সমস্যা তৈরি করছিল।’ এই সময় শুভশ্রী তখন ‘বাজিমাত’ ছবির জন্য সাইন করেছিলেন, যা দিয়ে তার টলিউডে অভিষেক হয়।
সেই ছবির নায়িকা হিসেবে শুভশ্রীকে ক্যাস্ট করা হয়। এরপর প্রিয়াঙ্কাকে ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা হিসেবে নেওয়া হয়। এই পরিবর্তন মূলত শ্রীকান্ত দাস এবং মণি দাসের সিদ্ধান্তে হয়েছিল। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কার অভিষেক ছিল, এবং তার সঙ্গে রাহুলের জুটি দর্শকদের মনে দাগ কেটেছিল। পরবর্তী সময়ে, রাহুল এবং প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে শোরগোল ওঠে এবং তাঁদের প্রেমের খবরও শিরোনামে আসে। কিছুদিন পর তারা বিয়ে করেন এবং একটি সন্তানের জন্ম দেন।

আরও পড়ুনঃ “লাল পতাকা এখন তো শুধু বিরিয়ানির হাঁড়িতেই দেখা যায়, ওটাই ঢাকার কাজে লাগে…আলাদাই মেরুদণ্ডহীনতা ওদের” নির্বাচনী আবহে রাজ্যের তাপমাত্রা তুঙ্গে, এরই মাঝে শাসকদলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ‘লাল পতাকা’ কটাক্ষে তোলপাড় রাজ্য-রাজনীতি!

তবে, তাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যাও তৈরি হয়েছিল, কিন্তু ছেলের জন্য তারা একে অপরের কাছে ফিরে আসেন। পরে, শুটিং করতে গিয়ে রাহুল অকালেই প্রয়াত হন। ২০২৩ সালের মার্চ মাসে তালসারিতে ‘ভোলে বাবা পাড় করেগা’ শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মারা যান রাহুল। তার মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। প্রিয়াঙ্কা এ বিষয়ে ফোরামে এফআইআর দায়ের করেন, তবে এখনও বিষয়টি বিচারাধীন রয়েছে।

You cannot copy content of this page