“দিদির বলা কথাই আমার কাছে শিরোধার্য!” মৃ’ত মাকে নিয়ে ট্রোলের আ’ঘাতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আবার সমাজ মাধ্যমে ফিরবেন ইমন চক্রবর্তী!

কিছুদিন আগে গায়িকা ইমন চক্রবর্তী জানিয়েছিলেন যে তিনি আর ব্যক্তিগতভাবে সমাজমাধ্যমে সক্রিয় থাকবেন না। তাঁর বদলে ভবিষ্যতে তাঁর টিমই অনুরাগীদের উদ্দেশ্যে কাজ সংক্রান্ত সব আপডেট শেয়ার করবে। বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর সমাজমাধ্যমে তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ঘটনায় গভীরভাবে আঘাত পান গায়িকা এবং সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে আবার সমাজমাধ্যমে ফেরার কথা ভাবছেন।

এক সাক্ষাৎকারে ইমন বলেন, মুখ্যমন্ত্রীর কথা তিনি খুব গুরুত্ব দিয়ে শুনেছেন। তাঁর কথায়, ঘটনাটি তাঁকে ভীষণভাবে কষ্ট দিয়েছে এবং সেই আঘাত এখনও পুরোপুরি কাটেনি। তিনি জানান, নিজের সম্পর্কে খারাপ কথা শুনলে যতটা কষ্ট লাগে, পরিবারের সদস্যদের নিয়ে অপমানজনক মন্তব্য হলে সেই কষ্ট আরও বেশি হয়। তবুও তিনি আশা করছেন কিছুটা সময় গেলে মন খারাপ কাটিয়ে আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে ইমন বলেন, তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে খুব শ্রদ্ধা করেন এবং মানুষ হিসেবে তাঁকে অত্যন্ত ভালোবাসেন। তাই মুখ্যমন্ত্রীর কথাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে তিনি খুব শীঘ্রই সমাজমাধ্যমে ফিরে আসবেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীও স্পষ্টভাবে বলেছেন যে কিছু মানুষের আচরণের জন্য সমাজমাধ্যম ছেড়ে দেওয়া ঠিক নয়।

আরও পড়ুনঃ “সুকান্ত আর অনন্যার বিয়েতে যাচ্ছি না আমি” সায়কের কথায় শুরু জল্পনা! হঠাৎ কী এমন হলো যে এত ঘনিষ্ঠ বন্ধুর বিশেষ দিনের সাক্ষী থাকবেন না তিনি?

এক অনুষ্ঠানে এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় ইমনকে নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানান, গায়িকাকে খুব খারাপভাবে ট্রোল করা হয়েছে। একই অনুষ্ঠানে আরও কয়েকজন শিল্পী ও সাহিত্যিক বঙ্গবিভূষণ সম্মান পেয়েছিলেন, কিন্তু শুধু ইমনকেই নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর মতে, অসামাজিক কিছু মানুষের জন্য একজন শিল্পীর সমাজমাধ্যম থেকে দূরে থাকা উচিত নয়।

ঘটনার সূত্রপাত ২৬ ফেব্রুয়ারির একটি পোস্ট থেকে। সেই দিনটি ছিল ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী এবং তিনি আবেগঘন একটি পোস্ট করে মাকে স্মরণ করেছিলেন। সেই পোস্টের মন্তব্যে এক ব্যক্তি অপমানজনক কথা লেখেন, যার পর ইমন ফেসবুক লাইভে এসে নিজের কষ্টের কথা জানান। লাইভের শেষে তিনি ঘোষণা করেন যে ভবিষ্যতে তাঁর টিম এবং পরিবারের একজন সদস্য কাজ সংক্রান্ত পোস্ট করবেন, কারণ এই ঘটনার পর তিনি সমাজমাধ্যম থেকে কিছুটা দূরে থাকতে চেয়েছিলেন।

You cannot copy content of this page