২৬ বছরের সংসারে শ্বশুরবাড়ির ভালোবাসায় ভরপুর ইন্দ্রানী হালদার! ৬ ননদের ঘরে তিনিই ছোট বৌদি, তাঁকে আদর করে কী নামে ডাকেন সকলে? কেমন সম্পর্ক স্বামী ভাস্করের সঙ্গে? নেই সন্তান, শারীরিক অসু’স্থতা থেকে অব’সাদে ভুগতে শুরু করেন! জীবনের নানান কঠিন সময় কীভাবে পাশে পেয়েছেন তাদের?

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ ইন্দ্রানী হালদার। সিনেমা থেকে ধারাবাহিক, দুই মাধ্যমেই দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের সম্মানও পেয়েছেন অভিনেত্রী। টলিউডের একাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ‘গোয়েন্দা গিন্নি’ এবং ‘শ্রীময়ী’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের বিশেষভাবে মনে ধরেছিল। শুধু বাংলাতেই নয়, হিন্দি টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাই অভিনেত্রীকে ঘিরে কোনও খবর প্রকাশ্যে এলেই তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়।

সম্প্রতি ইন্দ্রানী হালদারের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়ে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা। দীর্ঘদিনের দাম্পত্য নাকি ভাঙনের মুখে, এমন খবর ঘিরেই শুরু হয় নানা আলোচনা। তবে এবার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। কয়েক বছর শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন ইন্দ্রানী। তাঁর কোমরে সমস্যা দেখা দিয়েছিল এবং সেই কারণে নিয়মিত চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। ডাক্তারের পরামর্শ, ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে এখন আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি। আর সেই প্রত্যাবর্তনের সময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া নানা জল্পনারও জবাব দিয়েছেন অভিনেত্রী।

ইন্দ্রানী জানিয়েছেন, তাঁর সঙ্গে স্বামী ভাস্করের ২৬ বছরের বিবাহিত জীবন। ভাস্কর পরিবারের ছোট ছেলে এবং তাঁর রয়েছে ছয় দিদি। অর্থাৎ ছয় ননদের ঘরে ইন্দ্রানীই ছোট বউমা। অভিনেত্রীর কথায়, শ্বশুরবাড়িতে তিনি সকলের অত্যন্ত আদরের এবং সবাই তাঁকে ‘ইন্দু’ বলে ডাকেন। শুধু ভালোবাসাই নয়, জীবনের কঠিন সময়গুলিতেও তাঁর শ্বশুরবাড়ির মানুষজন সবসময় পাশে থেকেছেন। ইন্দ্রানী জানিয়েছেন, তাঁর জীবনে কোনও সমস্যা তৈরি হলে পরিবারের সদস্যরা ঢালের মতো তাঁকে আগলে রাখেন। তাই তাঁর দাম্পত্য বা শ্বশুরবাড়ি নিয়ে বাইরে থেকে যে ধরনের কথা ছড়ানো হচ্ছে, বাস্তবের ছবিটা তার সম্পূর্ণ বিপরীত বলেই জানিয়েছেন অভিনেত্রী।

একসময় ইন্দ্রানীর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই সময়ও তাঁর ছয় ননদ তাঁকে নিয়ে কোনও কটূ কথা বলেননি। বরং তাঁরা মজা করে বলেছিলেন, তাঁদের এমন গোলগাল ইন্দুকেই বেশি পছন্দ। অভিনেত্রীর কথায়, স্বামী ভাস্করও কখনও ওজন বেড়ে যাওয়ার জন্য তাঁকে কোনও খারাপ কথা শোনাননি। উল্টে মন খারাপ না করে ভালো থাকার জন্য তাঁকে উৎসাহ দিতেন। ইন্দ্রানী জানান, তাঁর স্বামীর সুগার রয়েছে, কিন্তু তিনি নিজে যথেষ্ট ফিট এবং একেবারে মেদহীন চেহারার। তবুও স্ত্রীকে রোগা হওয়ার জন্য কখনও চাপ দেননি, আর ইন্দ্রানী শরীরচর্চা ও ডায়েট করে রোগা হওয়ার পর আদর করে বলেছিলেন, “আমার ইন্দুরানি কী করেছ”!

বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোয় স্বাভাবিকভাবেই বিরক্ত অভিনেত্রী। ইন্দ্রানীর স্পষ্ট বক্তব্য, তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির প্রত্যেকেই তাঁর সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন। তাঁদের ২৬ বছরের দাম্পত্য জীবন নিয়ে এমন খবর ছড়ানোকে তাই তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। অভিনেত্রী আরও জানিয়েছেন, শুধুমাত্র টাকা রোজগারের জন্য যাঁরা এমন মিথ্যা খবর তৈরি করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিনেত্রীদের নামে কুৎসা ছড়িয়ে যাঁরা অর্থ উপার্জন করছেন, সেই টাকা কখনও ভালো কাজে ব্যবহার হবে না বলেও মনে করেন তিনি। জগন্নাথের ভক্ত ইন্দ্রানী এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। তাঁর কথায়, ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে কাউকে হেনস্থা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ “আমাকে সস্তা বাজারী, ধন্দাবাজ প্রমাণ করতে ঝাপিয়ে পড়ে নোং’রামো করে চলেছ…তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে রইলো একটা ছিঃ!” “আমাকে নোং’রা প্রমাণের এত তাড়া কেন?” রাহুল অরুণোদয়কে ঘিরে প্রেম বিতর্কে আত্মপক্ষ সমর্থনে সরব মৌমিতা পণ্ডিত! সুদীপ্তা চক্রবর্তী, মানসী সিনহা, জয়জিতদের মতো সিনিয়রদের বিরুদ্ধে একরাশ ক্ষো’ভ উগরে জানালেন ধিক্কার?

শেষ পর্যন্ত নিজের দাম্পত্য জীবন নিয়ে সব জল্পনার জবাব দিয়েছেন ইন্দ্রানী হালদার নিজেই। তাঁর কথায়, স্বামী ভাস্কর এবং শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। বরং ছয় ননদের সংসারে তিনি যে যথেষ্ট ভালোবাসা পেয়েছেন, সেই কথাই বারবার জানিয়েছেন অভিনেত্রী। ২৬ বছরের দাম্পত্যের পর হঠাৎ বিবাহবিচ্ছেদের খবর শুনে তাঁর নিজেরই প্রশ্ন, “আমার ২৬ বছর বিয়ে হয়ে গেছে, আর এখন ডিভোর্স করে কী করব”! অর্থাৎ বাইরে ছড়ানো জল্পনার সঙ্গে তাঁর বাস্তব জীবনের কোনও মিল নেই বলেই স্পষ্ট করেছেন ইন্দ্রানী। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি, পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ভুল তথ্যের প্রতিবাদ করছেন। অভিনেত্রীর বক্তব্যে অন্তত স্পষ্ট, তাঁর ২৬ বছরের দাম্পত্য নিয়ে ছড়ানো বিচ্ছেদের খবরকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করছেন।

You cannot copy content of this page